৬ মাসের রিচার্জ ফ্রি দিচ্ছে জিও! Jio–র ১০ বছর পূর্তিতে এই অফার

দেশে পরিষেবা শুরুর দশ বছর পূর্তিতে গ্রাহকদের জন্য বড়সড় উপহার নিয়ে এল রিলায়েন্স জিও (Jio)। ৬ মাসে রিচার্জ ফ্রিতে দিচ্ছে জি কোম্পানি। যাঁরা এখনও পুরনো ২জি ফিচার ফোন ব্যবহার করছেন, তাঁদের সহজে ৪জি-তে নিয়ে আসতেই এই বিশেষ অফারের ঘোষণা।

Jio-র ৬ মাসের ফ্রি রিচার্জ অফার!

জিও ভারত ৪জি ফোন এখন মিলছে মাত্র ১,৪৯৯ টাকায়, আর এই দামের মধ্যেই ধরা আছে ছয় মাসের রিচার্জ — আলাদা করে রিচার্জ করার ঝামেলা থাকছে না পরের ছয় মাস। প্রতি মাসে মিলবে ১৪ জিবি ডেটা, সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং। তবে এই টাকাটা একবারেই দিতে হবে গ্রাহককে ফোন কেনার সময়।

আসল খরচ কত পড়ছে? 

জিওর নিজস্ব হিসেব অনুযায়ী, একজন সাধারণ ২জি ব্যবহারকারী মাসে গড়ে ১৯৯ টাকা রিচার্জ খরচ করেন, যা ছয় মাসে দাঁড়ায় প্রায় ১,২০০ টাকা। যেহেতু ১,৪৯৯ টাকার মধ্যেই ফোন আর ছয় মাসের রিচার্জ দুটোই মিলছে, তাই কোম্পানির দাবি, মাত্র অতিরিক্ত ২৯৯ টাকা খরচ করেই একজন গ্রাহক পুরোপুরি ৪জি ফোনে উন্নীত হতে পারছেন।

Jio-র এই ফোনে কী কী সুবিধা মিলবে?

২.৪ ইঞ্চি ডিসপ্লে আর ২,০০০mAh ব্যাটারির এই ফোনে শুধু ইন্টারনেট ব্যবহারই নয়, সঙ্গে থাকছে জিওটিভিতে ৫০০-র বেশি চ্যানেল দেখার সুযোগ, জিও হটস্টারে খেলা-সিনেমা উপভোগের ব্যবস্থা, গান শোনার সুবিধা আর জিওপে-র মাধ্যমে ইউপিআই লেনদেনও। অর্থাৎ শুধু কথা বলার ফোন নয়, একটা ছোট স্মার্ট ডিভাইসের মতোই ব্যবহার করা যাবে এটি।

কোন মডেলে মিলবে অফার?

সব জিও ভারত মডেলে এই সুবিধা প্রযোজ্য নয়। এ১, বি১, বি২ ও বি৩ — শুধু এই চারটে নির্দিষ্ট মডেলেই অফারটি কার্যকর। তাই কেনার আগে দোকানে গিয়ে নিজের পছন্দের মডেল এই তালিকায় আছে কিনা যাচাই করে নেওয়া জরুরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রিচার্জ প্ল্যান নিয়ে TRAI-এর নতুন নির্দেশ জানাও জরুরি

এই অফারের পাশাপাশি সম্প্রতি মোবাইল রিচার্জ নিয়ে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI। যাঁদের ইন্টারনেটের দরকার নেই, শুধু কল আর এসএমএসের সুবিধা চান, তাঁদের জন্য সাশ্রয়ী আলাদা প্ল্যান রাখতে বলা হয়েছে টেলিকম সংস্থাগুলোকে। পাশাপাশি মাসিক রিচার্জ প্ল্যানে ২৮ দিনের বদলে সম্পূর্ণ ৩০ দিনের মেয়াদ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বছরে ৯০০০ টাকা দেওয়ার ঘোষনা সরকারের, আপনি পাবেন কি জানুন

সব মিলিয়ে বলা যায়, যাঁরা এখনও পুরনো কিপ্যাড ফোনে আটকে আছেন, তাঁদের জন্য জিওর এই অ্যানিভার্সারি অফার ৪জি-তে ঢোকার একটা সস্তা ও সহজ সুযোগ হয়ে উঠতে পারে।

Leave a Comment