রাজ্যের বেকার যুবক-যুবতীদের সরকারি চাকরির প্রস্তুতিতে সাহায্য করতে এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের প্রকল্প ‘বাংলার যুবশক্তি’ (Banglar Yuva Shakti)-এর নিয়মে বড়সড় রদবদল করা হলো।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, বেকার ছেলেমেয়েদের শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে এই প্রকল্পের আর্থিক ভাতাকে দু’টি আলাদা ক্যাটেগরি বা শ্রেণিতে ভাগ করা হবে।
দুই ভাগে দেওয়া হবে যুবশক্তির টাকা
সরকারি নিয়ম অনুযায়ী, যাঁরা ‘স্নাতক’ বা গ্র্যাজুয়েট এবং যাঁরা ‘স্নাতক নন’ বা নন-গ্র্যাজুয়েট (মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশ)—তাঁদের জন্য আলাদা আলাদা অঙ্কের ভাতার ব্যবস্থা করা হচ্ছে।
গ্র্যাজুয়েট পাশেরা পাবে মাসে ৩০০০ টাকা এবং মাধ্যমিক পাশ ছেলে-মেয়েরা পাবে মাসে ২০০০ টাকা।
রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত অন্তত আগামী ৫ বছর বেকারদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই ‘যুবশক্তি ভরসা’ প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য করা হবে।
আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই যুবশক্তি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে এবং খুব শীঘ্রই অফিশিয়াল পোর্টালে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে।
যুবশক্তি প্রকল্পে আবেদনের শর্তগুলো কী কী?
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকার কিছু কঠোর নিয়ম বেঁধে দিয়েছে:
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারী যদি ইতিমধ্যেই কোনো স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিতে যুক্ত থাকেন, তবে তিনি এই সুবিধা পাবেন না।
- পরিবারের কেউ আয়কর (Income Tax) দিলে সেই পরিবারের ছেলেমেয়েরা এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবেন না।
- আবেদনকারী যদি অন্য কোনো সরকারি পেনশন বা ভাতা পেয়ে থাকেন, তবে তিনিও এই তালিকা থেকে বাদ পড়বেন।
আগে রাজ্যে বেকারদের জন্য ‘যুবশ্রী’ বা ‘যুবসাথী’ প্রকল্প ছিল, এবার সেই জায়গাতেই নতুন রূপে আসছে ‘যুবশক্তি’। আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের পরই এই প্রকল্পের অফিশিয়াল গাইডলাইন প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জানুয়ারিতে চালু হচ্ছে ‘ভগিনী নিবেদিতা’ স্কিম! মিলবে ৫০ হাজার টাকা, কারা পাবে?
সরকারি চাকরির পরীক্ষায় দুটি বড় সুবিধা
যুবশক্তি প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও দুটি বড় সুখবর দিয়েছেন:
১. এবার থেকে সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিলাপ বা আবেদনের জন্য রাজ্যের বেকার ছেলেমেয়েদের আর কোনো ফি (Application Fee) দিতে হবে না।
২. আগামী ২০২৭ সাল থেকে সরকারি চাকরির পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় একধাক্কায় ২ বছরের ছাড় দেওয়া হবে।
