৫০০০ থেকে ১০০০০ টাকা বেতন বাড়লো, এইসকল কর্মীদের সোনায় সোহাগা

রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এক দুর্দান্ত সুখবর শোনাল প্রশাসন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন স্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক একধাক্কায় অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন এই নিয়মে কর্মীদের মাসিক বেতন ৫,০০০ টাকা থেকে শুরু করে একেবারে ১০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বড় কথা, গত ১ নভেম্বর থেকেই এই বর্ধিত বেতন কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

কারা কত টাকা বেশি বেতন পাবেন?

নবান্নের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীদের বর্তমান বেতনের স্লটের ওপর ভিত্তি করে এই বেতন বৃদ্ধি করা হয়েছে:

  • প্রথম স্লট: যাঁদের বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫,০০০ টাকা পর্যন্ত, তাঁদের বেতন সরাসরি ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে।

  • দ্বিতীয় স্লট: যাঁদের মাসিক পারিশ্রমিক ২৫,০০১ টাকা থেকে ৪৫,০০০ টাকার মধ্যে, তাঁদের বেতন বৃদ্ধি পেয়েছে ৭,০০০ টাকা।

  • তৃতীয় স্লট: যাঁদের মাসিক পারিশ্রমিক ৪৫, হাজার টাকার বেশি, তাঁরা একধাক্কায় সবচেয়ে বেশি অর্থাৎ ১০,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাবেন।

কারা এই বৃদ্ধির আওতায় আসছেন না?

যদিও বেশিরভাগ চুক্তিভিত্তিক কর্মী এই সুযোগ পাচ্ছেন, তবে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির কর্মীরা এই বেতন বৃদ্ধির আওলার বাইরে থাকছেন। অর্থ দপ্তরের ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর এবং ২০২০ সালের ১৬ অক্টোবরের নির্দেশিকা অনুযায়ী আলাদা বেতন কাঠামোয় থাকা কিছু আইটি কর্মী, কমিউনিটি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ (CHCMI) কর্মসূচির কর্মী এবং চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই বর্ধিত সুবিধার বাইরে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি চাকরির আবেদনে আর লাগবে না ফি! সেইসাথে বেকারদের জন্য নতুন ‘ভরসা’ প্রকল্প আনল রাজ্য

রাজ্যের মসনদে রদবদলের পর থেকেই সরকারি কর্মীদের সুবিধা দিতে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। সপ্তম বেতন কমিশন গঠন থেকে শুরু করে এবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের এই বেতন বৃদ্ধি রাজ্যের হাজার হাজার কর্মীর মুখে হাসি ফোটাবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment