রাজ্য সরকারি কর্মীদের সুখবর! সপ্তম পে কমিশন নিয়ে মতামত জানানোর সময়সীমা ফের বাড়ল

রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সপ্তম বেতন কমিশন বা পে-কমিশনের (7th Pay Commission) আওতায় নিজেদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে মতামত বা দাবি-দাওয়া জমা দেওয়ার সময়সীমা আরও একবার বাড়াল রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি কর্মী ও পেনশনাররা তাঁদের প্রস্তাব সরাসরি কমিশনের কাছে জমা দিতে পারবেন।

কেন বাড়ানো হলো সময়সীমা?

দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করে রয়েছেন। এর আগে এই প্রস্তাব জমা দেওয়ার জন্য গত ২ সেপ্টেম্বর কমিশনের তরফে মতামত চাওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে, গত ৫ নভেম্বর রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে দুটি পৃথক রেজোলিউশন জারি করে বেশ কিছু নতুন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের এই বেতন কমিশনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী, ১৪টি উন্নয়ন পর্ষদ এবং তিনটি শিক্ষা বোর্ডের কর্মীরা।

নতুন করে অন্তর্ভুক্ত হওয়া এই বিপুল সংখ্যক কর্মী ও অবসরপ্রাপ্তদের মতামত জমা দেওয়ার সুযোগ দিতে এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের আবেদনের কথা মাথায় রেখেই মূলত এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারা বাদ পড়লেন কমিশনের আওতা থেকে?

নতুন এই ঘোষণায় যেমন অনেকেই সুযোগ পেয়েছেন, তেমনই বেশ কয়েকটি সংস্থাকে সপ্তম বেতন কমিশনের আওতা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। বাতিল হওয়া এই সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো—পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদ। কারা এই কমিশনের আওতায় থাকবেন এবং কারা বাদ পড়বেন, তা নিয়ে চলা এই জটিলতার কারণেই প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

কীভাবে জমা দিতে হবে প্রস্তাব বা মতামত?

কমিশন অত্যন্ত স্পষ্টভাবে কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে যে, বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি বা অবসরকালীন সুবিধা নিয়ে কোনো দাবি বা প্রস্তাব সাধারণ কাগজে (হার্ড কপি), পিডিএফ (PDF) বা ইমেলের মাধ্যমে পাঠালে তা কোনোভাবেই গ্রহণ করা হবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কর্মীদের নিজেদের প্রস্তাব শুধুমাত্র সপ্তম বেতন কমিশনের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট )(https://7spc.wb.gov.in)-এ গিয়ে অনলাইনেই জমা দিতে হবে। ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলের মাধ্যমে আসা প্রস্তাবগুলিই শুধুমাত্র কমিশন গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

Leave a Comment