এই ৩টি ব্যাঙ্কই দেশের সবথেকে নিরাপদ ব্যাঙ্ক! তালিকা দিল RBI

হাতে নগদ টাকা জমিয়ে রেখে দেওয়ার থেকে ব্যাঙ্কে রাখাই সবথেকে নিরাপদ। এ কথা আমি, আপনি সকলেই জানি। তবে আপনি কি জানেন, দেশের কোন ব্যাঙ্কগুলোতে আপনার টাকা সবথেকে বেশি সুরক্ষিত থাকবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি এই সংক্রান্ত একটি ঘোষণা জারি করেছে। 

হ্যাঁ, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, দেশের তিনটি ব্যাঙ্ক যথাঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Bank), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) এবং আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) সবথেকে সুরক্ষিত এবং অর্থনীতির জন্য এগুলি সবথেকে গুরুত্বপূর্ণ। এই ব্যাঙ্কগুলিকে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পরট্যান্ট ব্যাঙ্ক বা অন্তর্দেশীয় ভাবে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে কি বাকি ব্যাঙ্কগুলি নিরাপদ নয়?

কেন এই তিনটি ব্যাঙ্ক সবথেকে নিরাপদ?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানাচ্ছে, দেশের ব্যাঙ্কিং সেক্টরে এই তিনটি ব্যাঙ্ক সবথেকে বড় ভূমিকা পালন করে। যদি কোনও কারণে এই ব্যাঙ্কগুলোর আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে যায বা তারা লেনদেন সামলাতে ব্যর্থ হয়, তাহলে দেশের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়বে। তাই সরকার এবং নিয়মক সংস্থাগুলি সবসময় তাদের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, এই ব্যাঙ্কগুলোর কাছে তুলনামূলকভাবে বেশি পরিমাণে মূলধন রাখা বাধ্যতামূলক। এতে ক্ষতি পূরণ করা বা যে কোনও আর্থিক সংকট মুহূর্তের মধ্যে সামলানোর সহজ হয়। কারণ, এই ব্যাঙ্কে কোনও রকম জালিয়াতির সম্ভাবনা নেই এবং গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদে থাকবে। পাশাপাশি দেউলিয়া হওয়ারও কোনও চান্স নেই।

২০১৪ সালে নিয়ম চালু করেছিল আরবিআই

বলে রাখি, ২০১৪ সালে আরবিআই প্রথম ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পরট্যান্ট ব্যাঙ্ক ধারণা চালু করেছিল। আর সেই সময় এই নিয়মের মূল লক্ষ্য ছিল দেশের আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী করে রাখা।

২০১৫ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উক্ত তালিকায় প্রথম স্থান অর্জন করেছিল এবং ২০১৬ সালে আইসিআইসিআই ব্যাঙ্ক ও ২০১৭ সালে এইচডিএফসি ব্যাঙ্ক এই তালিকায় যোগদান করেছে। ফলত নিরাপদ ব্যাঙ্কের তালিকায় তারাই এখন শীর্ষে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: ৬ মাসের রিচার্জ ফ্রি দিচ্ছে জিও! Jio–র ১০ বছর পূর্তিতে এই অফার

তাই একটা কথাই বলার, যদি আপনি নিরাপদে আপনার অর্থ সংরক্ষণ করতে চান, তাহলে দেশের এই তিনটি ব্যাঙ্কে মধ্যে যে কোনও একটিতে টাকা রাখুন। তাহলে সবথেকে বেশি নিরাপদ থাকবে এবং নিরাপত্তা পাবেন। আরবিআই এর এই নির্দেশনা দেশের অর্থনীতির স্থিতিশীলতা ।বং নাগরিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বড়সড় ভূমিকা রাখবে।

Leave a Comment