নয়া OBC তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার! যুক্ত হল নতুন সম্প্রদায়, Download Now

পশ্চিমবঙ্গ সংরক্ষণ নীতিতে এবার বিরাট বদল। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর সম্প্রতি সংশোধিত OBC তালিকা (OBC List) প্রকাশ করেছে। আর এই তালিকায় ৩ জুন, ২০২৫ পর্যন্ত কয়েকটি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে নতুন নতুন গোষ্ঠীকে যোগ করেছে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন তালিকা সম্পর্কে।

নতুন তালিকায় কী কী পরিবর্তন এসেছে?

রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, মোট ১৪০ টি সম্প্রদায়কে OBC হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত এই তালিকাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হল-

  • ক্যাটাগরি এ- এখানে মোট ৪৯ টি সম্প্রদায় রয়েছে। আর এই গোষ্ঠীগুলি সংরক্ষণে অগ্রাধিকার পাবে।
  • ক্যাটাগরি বি- এই তালিকায় রয়েছে ৯১ টি সম্প্রদায়। 

নতুন কোন কোন সম্প্রদায় যুক্ত হল?

এই নয়া তালিকায় এবার বেশ কিছু সম্প্রদায় প্রথমবারের মতো OBC স্ট্যাটাস পেয়েছে। এর ফলে তারা এবার সরকারি চাকরি থেকে শুরু করে উচ্চশিক্ষা, আর্থিক সহায়তা ও সংরক্ষণের সুযোগ পাবে। নতুন ভাবে যে সম্প্রদায়গুলিকে যুক্ত করা হয়েছে, সেগুলি হল- শেখ, খান (মুসলিম), মুসলিম মোল্লা, নেপালী ব্রাহ্মণ, সদগোপ ইত্যাদি।

ক্যাটাগরি অনুযায়ী সম্প্রদায়

আমরা যদি ক্যাটেগরি এ নিয়ে কথা বলি, তাহলে এই ক্যাটাগরিতে থাকছে কুম্ভকার, নাপিত, যোগী, নাথ, জেলে (আনসারী-মোমিন) ও নশ্য-শেখ।

এবার যদি ক্যাটাগরি বি নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে কপাল, সূত্রধর, কর্মকার, তেলি, মোদক (হালওয়াই), মালাকার, কংসারি ও শাঁখাকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: হাতে থাকা নোটে স্টার চিহ্ন আছে? কেন থাকে জানেন? দেখুন RBI-র নির্দেশিকা

তালিকা কোথা থেকে ডাউনলোড করবেন?

রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি দুটি আলাদা তালিকা প্রকাশ করেছে। একটি বিজ্ঞপ্তি অনুযায়ী নাম্বার সাজানো এবং আরেকটি ক্যাটাগরি অনুযায়ী বিভাজিত। আমাদের প্রতিবেদনের নিচে এই দুটি ক্যাটাগরির তালিকা ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী তালিকা- Download Now

ক্যাটাগরি অনুযায়ী তালিকা- Download Now

Leave a Comment