তীব্র তাপপ্রবাহে ফের গরমের ছুটি রাজ্যের স্কুলে! আবার কবে স্কুল খুলবে দেখে নিন

তীব্র গরমের দাপটে হাসফাঁস করছে গোটা রাজ্যবাসী। বাচ্চারাও রেহাই পাচ্ছে না। আর সে কারণে রাজ্য সরকারের তরফ থেকে বিরাট সিদ্ধান্ত নেওয়া হলো। হ্যাঁ, ফের বন্ধ (Summer Vacation) রাখা হচ্ছে স্কুল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ১৩ জুন এবং ১৪ জুন রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ থাকবে। কারণ অসহ্য গরম এবং কিছু জেলায় তাপ প্রবাহ। 

ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত সরকার

গত কয়েকদিন ধরে এই রাজ্যে প্রবল গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া দেখা যাচ্ছে। অনেক জেলাতে পারদ ৪০-এর ঘরে পৌঁছে গিয়েছে। আবার আদ্রতার দাপটে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। আর এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন দিনগুলি বন্ধ থাকছে স্কুল?

জানা যাচ্ছে, ১৩ জুন শুক্রবার গরমের কারণে স্কুল বন্ধ থাকবে, ১৪ জুন শনিবার আগের ঘোষণা অনুযায়ী বন্ধ থাকছে স্কুল এবং ১৫ জুন রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে বন্ধ থাকবে। অর্থাৎ, ফের ১৬ জুন সোমবার থেকে স্কুল খুলবে।

তবে জানিয়ে রাখি, সমস্ত সরকার এবং সরকারপোষিত প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে এই ছুটির ঘোষণা হবে। কিন্তু দার্জিলিং, কালিম্পং এর মধ্যে পার্বত্য জেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আসছে নয়া প্রকল্প! প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা

বেসরকারি স্কুলগুলোর জন্য কী নির্দেশ?

যদিও রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকার এবং সরকারপোষিত স্কুলগুলিতে ছুটি দেওয়া হবে। তবুও বেসরকারি স্কুলগুলোকে অনুরোধ করা হয়েছে, যাতে তারাও এই দুইদিন স্কুল বন্ধ রাখে। রাজ্য সরকারের আবেদন, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপাতত স্কুল বন্ধ রাখা হোক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment