স্টারলিঙ্ক আসার আগেই চমক দিল Jio! এরকম পরিষেবা কেউ দিতে পারবে না

যেখানে এলন মাস্কের স্টারলিংক ধীরে ধীরে ভারতে ইন্টারনেট বিপ্লব আনছে, আর ঠিক তখনই দেশের টেলিকম জায়েন্ট জিও (Reliance Jio) বিশাল চমক দিল। এবার ইন্টারনেট স্পিড নিয়ে আর কোনও চিন্তা নয়। কারণ জিও এবার বাজারে আনছে নতুন WiFi 6 রাউটার, যা ঘরে বসেই দেবে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা, তাও সম্পূর্ণ তারবিহীন প্রযুক্তিতে।

কী এই জিও WiFi 6 রাউটার পরিষেবা?

জানা যাচ্ছে, এই রাউটার সাধারণ রাউটার নয়। সংস্থাটি দাবি করছে, একসঙ্গে ১০০টির বেশি ডিভাইস কানেক্ট করলেও অনায়াসে ইন্টারনেট চালানো যাবে এর মাধ্যমে। বাড়ি বলুন বা অফিস, ভারী কাজ বা 4K ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং কিংবা ভিডিও কল, সবকিছুই চলবে একেবারেই স্মুথভাবে, কোনোরকম ল্যাগ হবে না।

জানা যাচ্ছে, এটির 2.4GHz ও 5GHz ডুয়েল ব্যান্ড সাপোর্ট নেবে। সর্বচ্চ ৬০০০ Mbps পর্যন্ত স্পিড দেবে, এমনকি ৪৮০০ Mbps পর্যন্ত গ্যারান্টেড স্পিড প্রায় সব জায়গায় পাওয়া যাবে। ফলে এতে হাই-এন্ড গেমিং ও 4K স্ট্রিমিং অনায়াসে করা যাবে। পাশাপাশি নিরাপত্তার জন্য অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম দেওয়া রয়েছ। আর কোনোরকম Plug-n-Play এর দরকার নেই, সম্পূর্ণ ওয়ারলেস মাধ্যমে চলবে এটি।

নিরাপত্তা এবং ব্যবহারযোগ্যতা

বলে রাখি, এই রাউটারটি আধুনিক সিকিউরিটি ফিচার দিয়েই তৈরি। ফলে ওয়াইফাই পাসওয়ার্ড চুরি কিংবা ডেটা লিংক, কোনও কিছুই সম্ভব হবে না। যারা স্মার্টফোন বা হোম গ্যাজেট ব্যবহার করেন, তাদের জন্য এটি একেবারে সেরা বিকল্প। এমনকি রাউটারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে যেকোনো পরিবেশে অনায়াসে কাজ করে।

আরও পড়ুন: আজ থেকে রাজ্যে টানা ৩ দিন ছুটি! বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন

দাম কত পড়বে?

যদিও জিওর তরফ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এর দাম মোটামুটি ৫৯৯৯ টাকার আশেপাশে হতে পারে। ফলে এটি একবার কেনা মানেই দীর্ঘমেয়াদী হাই স্পিড ইন্টারনেটের অভিজ্ঞতা পাওয়া যাবে, যা আজকের দিনে অধিকাংশ মানুষই চান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে স্টারলিঙ্ক ইতিমধ্যেই ভারতের বাজারে লাইসেন্স পেয়ে গিয়েছে, তবে তাদের বাস্তবায়নের জন্য এখনো খানিকটা সময় লাগবে। আর সেই ফাঁকেই নিজেদের দাপট দেখাতে জিও লঞ্চ করে ফেলল WiFi 6 রাউটার। ফলে এখন দেখার, বাজারে কে দাপট বজায় রাখতে পারে।

Leave a Comment