PNB গ্রাহকদের জন্য খারাপ খবর! ১ নভেম্বর থেকে এইসব পরিষেবায় দিতে হচ্ছে ডবল চার্জ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের জন্য জরুরি এবং কিছুটা মন খারাপের খবর। এটিএম (ATM) থেকে নগদ টাকা তোলা থেকে শুরু করে ক্রেডিট কার্ডের একাধিক নিয়মে বড় বদল এনেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক।

১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে বেশ কিছু পরিষেবার চার্জ এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ফলে ব্যাঙ্কের নিয়ম না জেনে লেনদেন করলে এবার গ্রাহকদের পকেট থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা বা বাড়তি ফি বাবদ কেটে নেওয়া হতে পারে।

PNB-র কোন কোন পরিষেবায় বাড়তি খরচ গুনতে হবে?

১. ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে নগদ টাকা তোলা

ক্রেডিট কার্ড ব্যবহার করে পিএনবি-র এটিএম থেকে টাকা তুললে এখন থেকে মোট টাকার ২.৫ শতাংশ অথবা ন্যূনতম ৪০০ টাকা (যেটা বেশি) চার্জ দিতে হবে। আগে এই ফি ছিল মাত্র ১৫০ থেকে ২০০ টাকা। অন্য ব্যাঙ্কের এটিএম বা বিদেশি এটিএম থেকে টাকা তুললে ন্যূনতম চার্জ দিতে হবে ৫০০ টাকা।

২. বিল মেটাতে দেরি হলে চড়া জরিমানা

ক্রেডিট কার্ডের বকেয়া বিল সময়মতো না দিলে বকেয়ার পরিমাণের ওপর নির্ভর করে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,২০০ টাকা পর্যন্ত ‘লেট পেমেন্ট ফি’ দিতে হবে। তবে ৫০০ টাকা পর্যন্ত বকেয়া থাকলে কোনও ফি লাগবে না।

৩. চেক বাউন্স ও অটো-ডেবিট ফেল হলে জরিমানা

ক্রেডিট কার্ডের বিল মেটানোর জন্য অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স না থাকায় যদি চেক বাউন্স করে কিংবা অটো-ডেবিট বাতিল হয়, তবে মোট বিলের ২ শতাংশ অথবা ন্যূনতম ৪০০ টাকা জরিমানা কাটা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪. কার্ডের রিওয়ার্ড পয়েন্ট ভাঙালেও খরচ

কেনাকাটার পর ক্রেডিট কার্ডে জমা হওয়া রিওয়ার্ড পয়েন্ট ভাঙিয়ে (Redeem) যাঁরা ভাউচার বা গিফট নিতেন, তাঁদেরও এবার চার্জ দিতে হবে। প্রতিবার পয়েন্ট ভাঙাতে গেলে ব্যাঙ্ককে ৯৯ টাকা ফ্ল্যাট ফি দিতে হবে।

৫. বাড়ির বিদ্যুৎ ও গ্যাস বিল মেটানোর নিয়ম

ক্রেডিট কার্ড ব্যবহার করে মাসে মোট ৫০,০০০ টাকার বেশি ইউটিলিটি বিল (যেমন বিদ্যুৎ বা রান্নার গ্যাস বিল) মেটালে অতিরিক্ত টাকার ওপর ১ শতাংশ অতিরিক্ত সারচার্জ এবং জিএসটি কাটা হবে।

গ্রাহকরা এখন কী করবে?

অকারণে বাড়তি চার্জ থেকে বাঁচতে গ্রাহকদের সময়মতো ক্রেডিট কার্ডের সম্পূর্ণ বিল পরিশোধ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে নগদ টাকা তোলা এড়িয়ে চলাই ভালো।

Leave a Comment