রোজ ৫০ টাকা করে জমালেই মিলবে লক্ষ লক্ষ টাকা! সেরা স্কিম পোস্ট অফিসের

প্রতিদিন হাত খরচের থেকে মাত্র ৫০ টাকা বাঁচিয়েই আপনি ভবিষ্যতে পেতে পারেন ২ লক্ষ টাকা। হ্যাঁ, অবাক লাগলেও সত্যি। এই অসাধারণ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় পোস্ট অফিসের কার্যকরী স্কিম (Post Office Scheme) রেকারিং ডিপোজিট।

অনেকে মিউচুয়াল ফান্ড বা ব্যাংকে বিনিয়োগ করতে ভয় পায়। কিন্তু পোস্ট অফিসের স্কিমগুলি বরাবরই নিরাপত্তা ও নিশ্চিত রিটার্নের জন্য পরিচিত। আর সে কারণে আজও দেশের কোটি কোটি মানুষ পোস্ট অফিসের উপরেই ভরসা রাখে।

৫০ টাকা জমালেই বদলে যাবে ভবিষ্যৎ

ধরুন, আপনি প্রতিদিন নিজের খরচ থাকে মাত্র ৫০ টাকা করে সঞ্চয় করছেন। এবার এক মাসে সঞ্চয় দাঁড়াবে ১৫০০ টাকা। এবার আপনি ১৫০০ টাকা করে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে জমা রাখতে হবে। আর এই স্কিমের বর্তমানে বার্ষিক ৬.৭% হারে সুদ দেওয়া হয়। টানা ৫ বছর বিনিয়োগ করতে পারলে মেয়াদ শেষে আপনার হাতে আসবে ১,৭৮,৪১৫টাকা।

লাভ কত হবে?

হিসাব অনুযায়ী পাঁচ বছর ধরে এই স্কিমে বিনিয়োগ করবেন ৯০ হাজার টাকা। তবে সুদের মাধ্যমেই পাবেন অতিরিক্ত ২৮,৪১৫ টাকা। অর্থাৎ, একবারে নিশ্চিন্তে আপনার সঞ্চয় ১.১৮ লক্ষ টাকায় পৌঁছে যাবে। ফলে স্বল্প টাকা বিনিয়োগ করলেই যে মোটা টাকা জমছে, তা চোখে আঙুল দেখিয়ে দেখে দিচ্ছে এই স্কিম।

আরও পড়ুন: বহুদিন ধরে বন্ধ থাকা অ্যাকাউন্ট নিয়ে বিরাট নিয়ম RBI-র! থাকলেই জানুন

মেয়াদ কমিয়ে নিলেও মিলবে সুবিধা

যারা পাঁচ বছর অপেক্ষা করতে চান না, তাদের জন্যও থাকছে সুযোগ। মাত্র তিন বছরের জন্য যদি কেউ প্রতি মাসে ১৫০০ টাকা করে জমা রাখেন, তাহলেও সে ৯৮,৮৭৪ টাকা রিটার্ন পাবে। এক্ষেত্রে সুদের হার একই থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে বলে রাখি, এখানে প্রতিমাসে সবথেকে কম ১০০ টাকা করে জমানো যায়। তবে ৫০ টাকা করে প্রতিদিন জমালে মাসে ১৫০০ টাকা করে জমাতে পারবেন। আর এখানে জমানোর কোনও ঊর্ধ্বসীমা নেই। যত খুশি বিনিয়োগ করা যায়। এমনকি এই স্কিমের মেয়াদ তিন বছর না পাঁচ বছর। চাইলে মেয়াদ পূর্ণ হওয়ার আগেও টাকা তুলে নিতে পারেন।

Leave a Comment