Jankalyan Shivir: ২ অক্টোবর থেকে সারা রাজ্যে জনকল্যাণ শিবির বসবে, আপনার এলাকায় কোথায় এক্ষুনি দেখুন

আগের সরকারের আমলে যেভাবে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হতো, নতুন সরকার এখন সেই একই কাজ করছে জনকল্যাণ শিবির (Jankalyan shivir) এর মাধ্যমে। প্রথমে খবর ছিল, দ্বিতীয় দফার এই শিবির বসতে পারে নভেম্বর বা ডিসেম্বরে। তবে সেই পরিকল্পনা এগিয়ে এনে পুজোর আগেই রাজ্যজুড়ে শিবির বসানোর সিদ্ধান্ত নিল নবান্ন।

রাজ্যে কবে বসছে জনকল্যাণ শিবির?

সরকারি ওয়েবসাইট অনুযায়ী, আগামী ২ থেকে ৪ অক্টোবর — এই তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। উল্লেখ্য, এর আগে জুন মাসে টানা ৫ দিন ধরে প্রথম দফার শিবির চলেছিল, যার সূচনা হয়েছিল ১৫ জুন থেকে, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে।

জনকল্যাণ শিবিরে কী কী সুবিধা মিলবে?

এই শিবির থেকে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতেও নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। অর্থাৎ যাঁরা আগের ধাপে কোনও কারণে আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এটাই এখন সবচেয়ে কাছের সুযোগ।

আপনার এলাকায় কোথায় শিবির বসছে, কীভাবে জানবেন?

নিজের এলাকায় ঠিক কবে এবং কোথায় শিবির বসবে, তা জানার প্রক্রিয়াটা বেশ সহজ। প্রথমে যেতে হবে জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট jks.wb.gov.in-এ। সেখানে ‘Locate a Shivir‘ নামে একটা অপশন থাকবে, সেটায় ক্লিক করতে হবে। এরপর ধাপে ধাপে নিজের জেলা, তারপর ব্লক বা এলাকা এবং সবশেষে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড বেছে নিলেই স্ক্রিনে ভেসে উঠবে নিজের এলাকার শিবিরের দিনক্ষণ ও ঠিকানা।

জনকল্যাণ শিবিরের প্রধান উদ্দেশ্য কী? 

সরকারি সুবিধা যাতে প্রশাসনিক অফিসে গিয়ে হয়রানির মধ্যে দিয়ে না গিয়ে, সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছয়, সেই লক্ষ্যেই এই ধরনের শিবিরের আয়োজন। প্রথম দফার শিবিরের সাফল্যের পরই দ্বিতীয় দফা নিয়ে জল্পনা শুরু হয়েছিল, আর পুজোর ঠিক আগে সেই শিবির বসানোর সিদ্ধান্তে স্পষ্ট, উৎসবের মরসুমেও মানুষকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখতে চাইছে না প্রশাসন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: অন্নপূর্ণা থেকে যুবশক্তি সব প্রকল্পে আবার আবেদন করা যাবে, কবে কোথায় যাবেন জানুন

সব মিলিয়ে বলা যায়, যাঁরা অন্নপূর্ণা বা অন্য কোনও সামাজিক ভাতা প্রকল্পে এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্য ২ থেকে ৪ অক্টোবরের এই শিবিরই হতে পারে সবচেয়ে বড় সুযোগ। এখনই ওয়েবসাইটে গিয়ে নিজের এলাকার শিবিরের দিনক্ষণ জেনে রাখা ভালো।

Leave a Comment