৬,৯০৮ টাকা বোনাস পাবেন এইসব কর্মীরা, আপনি পাবেন কি জানুন

পুজো ও দীপাবলির মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে চওড়া হাসি ফোটাল অর্থ মন্ত্রক। ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপ ‘সি’ এবং সমস্ত নন-গেজেটেড গ্রুপ ‘বি’ কর্মীদের জন্য অ্যাড-হক বা নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (Non-PLB Bonus) অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার।

উৎসবের মরশুমে কর্মীদের বাড়তি আর্থিক স্বস্তি দিতে ব্যয় বিভাগের (Department of Expenditure) তরফে এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে।

কারা পাবেন এই আর্থিক বোনাস?

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু স্তরের কর্মী ও আধাসামরিক বাহিনীর সদস্যরা এই বোনাসের আওতায় আসবেন:

  • কেন্দ্রীয় সরকারের সমস্ত গ্রুপ ‘সি’ পদে কর্মরত স্থায়ী কর্মচারীরা।

  • সমস্ত নন-গেজেটেড গ্রুপ ‘বি’ কর্মী, যাঁরা কোনো প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের (PLB) আওতাভুক্ত নন।

  • কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) ও অসম রাইফেলসের যোগ্য জওয়ান ও কর্মীরা।

  • কেন্দ্রশাসিত অঞ্চলের যে সকল কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি বেতন কাঠামো ও নিয়ম মেনে চলেন।

কত টাকা পাবেন এবং কীভাবে হিসেব হবে?

এই অ্যাড-হক বোনাসটি কর্মীদের ৩০ দিনের বেতনের সমতুল্য হিসেবে নির্ধারিত করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, বোনাস গণনার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা ধরা হয় সর্বোচ্চ ৭,০০০ টাকা। সেই হিসাবে ৩০ দিনের বোনাসের পরিমাণ দাঁড়ায় সর্বোচ্চ ৬,৯০৮ টাকা। উৎসবের আগেই এই অর্থ সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বোনাস পাওয়ার মূল শর্তাবলি

এই বিশেষ আর্থিক সুবিধা পেতে কর্মীদের বেশ কিছু আবশ্যিক শর্ত পূরণ করতে হবে:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • সংশ্লিষ্ট অর্থবর্ষের ৩১ মার্চ পর্যন্ত কর্মচারীকে নিরবচ্ছিন্নভাবে অন্তত ছয় মাস দায়িত্বে কর্মরত থাকতে হবে।

  • পুরো এক বছর কাজ না করে থাকলে, কাজের মেয়াদের অনুপাত অনুযায়ী (Pro-rata basis) বোনাসের অর্থ প্রাপ্য হবে।

  • ক্যাজুয়াল বা অনিয়মিত শ্রমিকদের ক্ষেত্রে, বছরে অন্তত ২৪০ দিন (ছয় দিনের কাজের সপ্তাহে) দায়িত্ব পালন করে থাকলে তাঁরাও নির্ধারিত ফর্মুলা অনুযায়ী এই বোনাস পাবেন।

আরও পড়ুন: অন্নপূর্নায় নতুন ৮ লাখ নাম যুক্ত হলো, বাদও গেল অনেকে, কারা আছে তালিকায়

উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় লক্ষ লক্ষ পরিবারে বাড়তি আনন্দ এনে দিয়েছে।

Leave a Comment