আধার, প্যান বা রেশন কার্ড আর নাগরিকত্বের প্রমাণ নয়! এবার লাগবে এই দুই ডকুমেন্ট

এতদিন নাগরিকত্বের প্রমাণ (Proof of Citizenship) দেওয়ার জন্য কী দেখাতেন? আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড নিশ্চয়! এখনো ভাবছেন হয়তো এগুলি দেখিয়েই নাগরিকত্বের প্রমাণ দেওয়া যাবে! আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমরা জানিয়ে রাখি যে, আপনি সম্পূর্ণ ভুল। বাস্তব একেবারেই আলাদা।

নাগরিকত্ব মানে আর আধার নয়

বর্তমান দিনে দাঁড়িয়ে ভারতের নাগরিকের কাছে আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে এই কার্ডগুলি আসলে কীসের প্রমাণ? অনেকে হয়তো ভেবে থাকেন যে, নাগরিকত্বের প্রমাণ। তবে ভারত সরকার জানিয়েছে, এই নথিগুলি নাগরিকত্বের প্রমাণ নয়। বরং শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে কাজ করবে। 

নাগরিকত্বের প্রমাণ তাহলে কোন ডকুমেন্ট?

সরকার বলছে যে, একমাত্র দুটি ডকুমেন্টই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে। আর সেগুলি হল জন্ম সার্টিফিকেট এবং অধিবাস সনদ। এই দুটি নথি দিয়ে শুধুমাত্র আদালত, প্রশাসন, বা ভবিষ্যতের NRC প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব নির্ধারণ করা যাবে। 

আধার কার্ড একজন ব্যক্তি শুধুমাত্র বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক তথ্য সংরক্ষণ করে রাখে, যা পরিচয় এবং ঠিকানা নিশ্চিত করে। প্যান কার্ড মূলত আয়কর বিভাগের জন্য ব্যবহৃত হয়, যা অর্থনৈতিক কাজের জন্য কাজে লাগে এবং রেশন কার্ড মূলত খাদ্য নিরাপত্তা প্রকল্পে নাগরিককে অন্তর্ভুক্ত করে।

আরও পড়ুন: পুরনো প্যান কার্ড ব্যবহার করছেন? এখুনি আপগ্রেড করে নিন! নাহলে বিপদে পড়বেন

জন্ম সার্টিফিকেট এবং অধিবাস সনদ কেন গুরুত্বপূর্ণ?

জন্ম সার্টিফিকেটের মাধ্যমে জন্মের স্থান, তারিখ বা বাবা-মায়ের পরিচয় সম্পর্কে জানা যায়। ১৯৬১ সালে জন্ম মৃত্যু নিবন্ধন আইনের আওতায় স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিস এই সার্টিফিকেটটি প্রদান করে। আর এটিকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এদিকে অধিবাসী সনদ মানে আপনি কোন রাজ্যে কতদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছেন, তার প্রমাণ পত্র। তহবিল অফিস, এসডিও অফিস বা জেলা শাসকের দপ্তর থেকে এই সার্টিফিকেট পাওয়া যায়।

Leave a Comment