কিপ্যাড ফোনেই হবে UPI পেমেন্ট, লাগবে না ইন্টারনেট! নয়া প্রযুক্তি আনছে PhonePe

ডিজিটাল পেমেন্টের জগতে এবার নয়া অধ্যায় লিখতে চলেছে ভারত। হ্যাঁ, যেখানে এতদিন ইউপিআই পেমেন্টের জন্য ইন্টারনেট বাধ্যতামূলক ছিল, এবার সেই বাধ্যবাধকতা দূর করতে চলেছে PhonePe। কি অবাক হচ্ছেন? 

সবথেকে বড় ব্যাপার, এখন থেকে ফিচার ফোন ব্যবহারকারীরাও ইন্টারনেট ছাড়া ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করতে পারবে। হ্যাঁ, এই নতুন ব্যবস্থার সুযোগ করে দিচ্ছে Gupshup সংস্থার GSPay টেকনোলজি, যে সুবিধা PhonePe ইতিমধ্যেই গ্রহণ করে ফেলেছে।

ফিচার ফোনেই হবে ইউপিআই পেমেন্ট

ফোনে হোয়াটসঅ্যাপ নেই, ইন্টারনেট নেই, তবুও আপনি ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। হ্যাঁ, যেকোনো দোকানেই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও একদম সত্যি।

আসলে PhonePe এবার এমন এক প্রযুক্তি নিয়ে এসেছে, যার মাধ্যমে শুধুমাত্র স্মার্টফোন নয়, বরং ফিচার ফোনের মাধ্যমেও ডিজিটাল পেমেন্ট করা যাবে। আর এই উদ্দেশ্য তারা Gupshup সংস্থার GSPay টেকনোলজির কাছ থেকে কিনেছে, যার মাধ্যমে অফলাইন পেমেন্টে কাজ হবে।

Gupshup সংস্থার GSPay টেকনোলজি কী?

আসলে এটি হলো একটি ইউপিআই ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন, যা এনপিসিআই তৈরি করেছে। এই প্রযুক্তির সাহায্যে ইন্টারনেট ছাড়া ফোনে ভয়েস কমান্ড বা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়। ইতিমধ্যেই কিছু কিছু ফিচার ফোন নির্মাতা সংস্থা যেমন- Jio, HMD Global এই প্রযুক্তিকে বাজারে নিয়ে এসেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: আধার, প্যান বা রেশন কার্ড আর নাগরিকত্বের প্রমাণ নয়! এবার লাগবে এই দুই ডকুমেন্ট

কারা এই সুবিধা পাবে?

হিসাব বলছে, ভারতে এখনো প্রায় 24 কোটি মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। আর এই বিরাট জনসংখ্যক মানুষ এখনো নগদ অর্থে লেনদেন করেন বা ব্যাংকের ডিজিটাল পরিষেবার বাইরেই রয়েছেন। আর PhonePe-র এই নয়া পদক্ষেপে মূলত গ্রামীণ ও দূরবর্তী এলাকার মানুষজন, বয়স্ক ও প্রযুক্তিতে অশিক্ষিত ব্যবহারকারীরা এবং কম খরচের মোবাইল ব্যবহারকারী উপকৃত হবে।

বলে রাখি, এই ফিচারের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠানো যাবে। এমনকি ব্যক্তি থেকে ব্যক্তি পেমেন্ট খুব সহজেই করা যাবে। পাশাপাশি ফিচার ফোনে টাকা রিসিভ করা যাবে যেকোনো ইউপিআই ইউজার থেকে। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি ট্রান্সফার করা যাবে, তাও সম্পূর্ণ নিরাপদ ভাবে।

Leave a Comment