যুবশক্তির টাকা পেতে এই ১০টি নিয়ম মানতেই হবে! ঘোষনা মুখ্যমন্ত্রীর

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে বহুল প্রতীক্ষিত ‘যুবশক্তি প্রকল্প’ চালু করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন পেতে চলেছে এবং ১ জানুয়ারি থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে দেওয়া হবে।

এই প্রকল্পের আওতায় উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা প্রতি মাসে ২,০০০ টাকা এবং স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে এই টাকা কিন্তু প্রত্যেকে পাবেন না; আবেদন করার আগে সরকারের বেঁধে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০টি শর্ত ও নিয়ম মানা বাধ্যতামূলক।

যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার ১০টি জরুরি নিয়ম

১. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা: আবেদনকারী তরুণ-তরুণীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। অন্য রাজ্যের কোনো বাসিন্দা এই সুবিধা পাবেন না।

২. নির্দিষ্ট বয়সের মাপকাঠি: প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। ২১ বছরের কম বা ৪০ বছরের বেশি বয়সীরা আবেদনের যোগ্য হবেন না।

৩. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক উত্তীর্ণরা ২,০০০ টাকা এবং স্নাতক (Graduate) উত্তীর্ণরা ৩,০০০ টাকা মাসিক ভাতা পাবেন।

৪. সম্পূর্ণ বেকারত্বের শর্ত: আবেদনকারীকে প্রকৃত অর্থেই চাকরিপ্রার্থী বা বেকার হতে হবে। কোনো সরকারি, আধা-সরকারি বা নিয়মিত বেসরকারি সংস্থায় স্থায়ী কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের বাইরে থাকবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৫. পরিবারে সরকারি চাকরি থাকা চলবে না: আবেদনকারীর পরিবারের কোনো সদস্য (বাবা, মা বা স্বামী/স্ত্রী) যদি সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হন, তবে সেই পরিবার থেকে এই ভাতার জন্য আবেদন করা যাবে না।

৬. পারিবারিক আয়ের নির্দিষ্ট সীমা: আবেদনকারী পরিবারের বার্ষিক আয় সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে এবং কোনোভাবেই আয়করদাতা (Income Tax Payer) হওয়া চলবে না অর্থাৎ পরিবারের মাসিক ইনকাম ১ লাখ টাকার কম হতে হবে।।

৭. একটি পরিবার থেকে একটি সুবিধা: সরকারি নীতি অনুযায়ী একটি পরিবার থেকে সাধারণত একজন যোগ্য বেকার সদস্যই এই মাসিক আর্থিক ভাতা পাবেন।

৮. অন্যান্য সরকারি আর্থিক ভাতার বিধিনিষেধ: কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো নিয়মিত ভাতা বা সমজাতীয় আর্থিক প্রকল্পের সরাসরি সুবিধাভোগী হলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে না।

৯. সচল ও নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট: আবেদনকারীর নিজের নামে একক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Single Account) থাকতে হবে। কোনো জয়েন্ট অ্যাকাউন্ট গ্রাহ্য হবে না।

১০. আধার সিডিং ও ডিবিটি সক্রিয় থাকা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং সরাসরি সরকারি টাকা পাওয়ার জন্য ‘ডিবিটি’ (DBT – Direct Benefit Transfer) সক্রিয় থাকা সম্পূর্ণ বাধ্যতামূলক।

আবেদন পদ্ধতি এবং দরকারি ডকুমেন্ট

২৩ নভেম্বরের ক্যাবিনেট বৈঠকের পরই সরকারের নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু হবে। সেখানে নিজের সচল মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি যাঁরা অনলাইনে করতে পারবেন না, তাঁদের জন্য নিকটবর্তী ‘বাংলা সহায়তা কেন্দ্র’ (BSK) বা ব্লক অফিসে ফর্ম জমার সুবিধা রাখা হচ্ছে।

আরও পড়ুন: যুবশক্তির ৩০০০ টাকা ঢুকবে ১ জানুয়ারি থেকে! কীভাবে আবেদন করবেন জানুন

আবেদনের জন্য নিজের আধার কার্ড, ভোটার আইডি, শিক্ষাগত যোগ্যতার শেষ মার্কশিট ও সার্টিফিকেট, বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার সিডেড ব্যাঙ্ক পাসবই প্রস্তুত রাখা প্রয়োজন।

Leave a Comment