Jio 3 Year Recharge: মাসে মাসে রিচার্জের ঝামেলা শেষ! ৩ বছরের নতুন প্ল্যান আনল Jio, দাম কত?

মাসে মাসে বা বারবার রিচার্জ করার ঝামেলা থেকে গ্রাহকদের মুক্তি দিতে এক বিরাট ঘোষণা করল রিলায়েন্স জিয়ো (Reliance Jio)। এতদিন ১ মাস বা বড় জোর ১ বছরের প্রিপেইড প্ল্যান বাজারে থাকলেও, এই প্রথমবার সরাসরি ৩ বছরের (৩৬ মাস) একটি দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হলো সংস্থা। একবার এই রিচার্জ করলে পরবর্তী তিন বছর আর কোনো বাড়তি টপ-আপ বা রিচার্জের চিন্তা করতে হবে না।

​কী কী সুবিধা মিলবে এই প্ল্যানে?

১০ হাজার টাকার এই বিশাল ভ্যালিডিটির প্ল্যানে গ্রাহকদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে:

​(১) আনলিমিটেড কানেক্টিভিটি: পুরো ৩৬ মাস বা তিন বছরের জন্য দেশজুড়ে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধা মিলবে।

​(২) আনলিমিটেড ৫জি ডেটা: এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি করে হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। পাশাপাশি যোগ্য এলাকায় সম্পূর্ণ মেয়াদের জন্য আনলিমিটেড ৫জি (Unlimited 5G) ডেটা ব্যবহারের সুযোগ থাকছে।

​(৩) বিনোদনের ধামাকা: প্ল্যানের সঙ্গে বিনামূল্যে মিলবে ডিজনি প্লাস হটস্টার (JioHotstar)-এর সাবস্ক্রিপশন, যার মাধ্যমে লাইভ স্পোর্টস, সিনেমা ও হলিউড কনটেন্ট উপভোগ করা যাবে। এছাড়া ১২ মাসের জন্য ‘ক্যানভা প্রো লাইট’ (Canva Pro Lite)-এর সুবিধাও পাওয়া যাবে।

​(৪) ফ্রি ক্লাউড স্টোরেজ: গুরুত্বপূর্ণ ফাইল, ছবি ও ডকুমেন্টস নিরাপদে সুরক্ষিত রাখার জন্য জিয়ো ক্লাউডে (JioAICloud) অতিরিক্ত ৫০ জিবি ক্লাউড স্টোরেজ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

​দাম ও রিচার্জ পদ্ধতি

এককালীন এই ৩ বছরের প্রিপেইড প্ল্যানটির মূল্য রাখা হয়েছে ১০,০০০ টাকা। মাইজিয়ো অ্যাপ (MyJio App), সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (Jio.com) কিংবা যেকোনো স্থানীয় জিয়ো স্টোর বা রিচার্জের দোকান থেকে এই নতুন প্ল্যানটি সক্রিয় করা যাবে।

আরও পড়ুন: Airtel-এর ১+১ অফার! ২৮ দিনের রিচার্জে আরও ২৮ দিন ফ্রি, কীভাবে পাবেন?

বারবার রিচার্জের ঝামেলা এড়াতে এবং দীর্ঘমেয়াদে খরচ কমাতে এই প্ল্যানটি গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment