বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অক্টোবর থেকেই যুবশক্তি ভাতা চালুর কথা ছিল। কিন্তু অক্টোবরের ১৩ দিন কেটে গেলেও আবেদনের পোর্টাল এখনও খোলেনি, সরকারের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও আসেনি। বেকার যুবক-যুবতীদের মনে তাই একটাই প্রশ্ন, আবেদন আসলে কবে শুরু।
যুবশক্তি নিয়ে সরকার কী বলেছিল?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে ঘোষণা করেছিলেন, অক্টোবর মাস থেকে গ্র্যাজুয়েট যুবকরা মাসে ৩ হাজার টাকা পাবেন, আর যাঁরা গ্র্যাজুয়েট নন, তাঁরা পাবেন ২ হাজার টাকা। ন্যূনতম মাধ্যমিক পাশ হলে তবেই এই সহায়তা মিলবে।
যুবশক্তি পোর্টাল এর কী অবস্থা?
কিছুদিন আগেই পোর্টাল চালুর কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এখন শোনা যাচ্ছে, পুজোর পর পোর্টাল খুলতে পারে। তবে এই খবরের পেছনে কোনও সরকারি আপডেট নেই, তাই এটাকে নিশ্চিত তারিখ হিসেবে ধরা যাবে না।
কারা আবেদনের যোগ্য বলে জানা গেছে
বাজেটের ঘোষণা অনুযায়ী যোগ্যতার শর্তগুলো এরকম:
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- শিক্ষিত ও কর্মহীন হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাশ
- বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে
- আধারের সঙ্গে যুক্ত নিজের সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে
- পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে
বয়সসীমা নিয়ে সূত্রগুলোর মধ্যে ফারাক থাকায় চূড়ান্ত সংখ্যাটা সরকারি বিজ্ঞপ্তি এলে তবেই পরিষ্কার হবে।
এখন কী করতে পারেন?
পোর্টাল খোলার আগে হাতে যে সময়টা আছে, সেটা কাজে লাগানো যায়:
- আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল আছে কিনা দেখে নিন
- মাধ্যমিক বা স্নাতকের সার্টিফিকেট হাতের কাছে রাখুন
- ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আগে থেকে তৈরি করে ফেলুন, কারণ এগুলো বানাতে সময় লাগে
- সরকারি বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত কোনও অচেনা ওয়েবসাইট বা দালালের কাছে টাকা বা ব্যক্তিগত তথ্য দেবেন না
আরও পড়ুন: আটকে যেতে পারে অন্নপূর্ণার ৩০০০ টাকা, এই ৫ টি ভুলের কারণে
সব মিলিয়ে বলা যায়, ভাতার অঙ্ক আর যোগ্যতার মূল শর্ত নিয়ে সরকারি ঘোষণা আছে, কিন্তু আবেদন কবে শুরু, সেটা এখনও অনিশ্চিত। সরকারি বিজ্ঞপ্তি এলে এই লেখা হালনাগাদ করা হবে।
