‘VB-G RAM G’ প্রকল্পের কর্মীদের ৮,০০০ টাকা পর্যন্ত বাড়ল বেতন! সেই সঙ্গে একাধিক সুবিধার ঘোষণা রাজ্যের

পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড়সড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি-জি রাম জি’ (VB-G RAM G)-এর অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক পারিশ্রমিক ৬,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) নবান্নের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ নভেম্বর ২০২৬ থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হচ্ছে। শুধু বেতন বৃদ্ধিই নয়, এর সঙ্গে প্রতি বছর ইনক্রিমেন্ট, বাড়তি ছুটি এবং ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তার কথাও ঘোষণা করেছে প্রশাসন।

কাদের কত টাকা বেতন বাড়ছে?

বর্তমান মাসিক বেতন এবং কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই বৃদ্ধির হার ঠিক করা হয়েছে:

  • যাঁদের বর্তমান মাসিক বেতন ২৫,০০০ টাকা পর্যন্ত এবং কাজের অভিজ্ঞতা ১০ বছরের কম, তাঁদের মাসে ৬,০০০ টাকা বাড়বে।

  • একই বেতন সীমায় যাঁদের কাজের অভিজ্ঞতা ১০ বছর বা তার বেশি, তাঁরা মাসে ৭,০০০ টাকা বাড়তি পাবেন।

  • যাঁদের বর্তমান বেতন ২৫,০০০ টাকার বেশি থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত এবং অভিজ্ঞতা ১০ বছরের কম, তাঁদের মাসে ৭,০০০ টাকা বেতন বাড়ছে।

  • এই একই বেতন সীমায় যাঁদের অভিজ্ঞতা ১০ বছর বা তার বেশি, তাঁরা মাসে সর্বোচ্চ ৮,০০০ টাকা করে বাড়তি পারিশ্রমিক পাবেন।

বার্ষিক ইনক্রিমেন্ট ও ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা

এককালীন বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মীদের জন্য নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্টও চালু করছে রাজ্য। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই কর্মীদের মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ হারে বাড়বে। এ ছাড়া যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী অন্তত ১০ বছর ধরে সন্তোষজনকভাবে কাজ করেছেন, তাঁরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। তবে এর জন্য প্রকল্পের মেয়াদ চালু থাকা এবং আগের মতোই প্রতি বছর চুক্তি নবীকরণ (Renewal) করা বাধ্যতামূলক।

ছুটির ক্ষেত্রেও একগুচ্ছ নতুন সুবিধা

কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে ছুটির নিয়মেও বড় বদল আনা হয়েছে:

  • যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন সাধারণ ছুটি এবং ১০ দিন চিকিৎসাজনিত ছুটি পাবেন।

  • মহিলা কর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি রাখা হয়েছে।

  • পাশাপাশি গর্ভপাত বা গর্ভস্রাবের ক্ষেত্রে ৪২ দিনের ছুটির সুবিধাও মিলবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনায় পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা! e-KYC করতে রেডি রাখুন এইসব ডকুমেন্ট

কারা এই সুবিধা পাবেন না?

প্রকল্পের অধীনে কর্মরত সাধারণ চুক্তিভিত্তিক কর্মীরা এই সুবিধা পেলেও, চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের এই বিজ্ঞপ্তির আওতার বাইরে রাখা হয়েছে। সমস্ত যোগ্য কর্মীর কাছে যাতে দ্রুত বর্ধিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে যায়, সেজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment