২০২৬ থেকে বন্ধ হয়ে যাচ্ছে Vi-র পরিষেবা! কী হবে গ্রাহকদের?

একসময় দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা ছিল ভোডাফোন আইডিয়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক সংকটে পড়ে Vi (Vi Service) যেন তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। হ্যাঁ, সাম্প্রতিক এক চিঠি এবং সুপ্রিম কোর্টের সামনে করা এক আবেদনের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, Vi-র ভবিষ্যতের অনিশ্চয়তায়। ভারতের এই শীর্ষ টেলিকম সংস্থা এবার সম্পূর্ণ হারিয়ে যেতে চলেছে।

চিঠিতে কী বলেছে Vi?

২০২৫ সালের ১৭ এপ্রিল Vi-র ভারতের টেলিকম সচিবকে একটি চিঠি দিয়েছিল। আর সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকার যদি জরুরী ভিত্তিতে আর্থিক সহায়তা না করে, তাহলে ২০২৬ সালের পর ভোডাফোন আইডিয়া আর পরিষেবা চালিয়ে যেতে পারবে না।

আর এই পরিস্থিতির প্রেক্ষিতে ব্যাংকগুলোর সঙ্গে চলতে থাকা তহবিল সংগ্রহের আলোচনা প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এতে করে কোম্পানির মূলধনে আরও ঘাটতি হবে। অর্থাৎ, এখন সবকিছুই নির্ভর করছে সরকারের উপর।

সুপ্রিম কোর্টে মামলা

বলে রাখি, ভোডাফোন আইডিয়া ইতিমধ্যে ৩০ হাজার কোটি টাকার ঋণ মুকুব করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তবে এজিআর-এর বিষয়ে ভোডাফোন আইডিয়া সরকারের কাছে বিভিন্ন ছাড়ের প্রস্তাবও দিয়েছিল। যার মধ্যে থাকছে-

  • ২০১৯ সাল পর্যন্ত DoT-এর দাবি চূড়ান্ত হিসেবেই গণ্য করা হবে। 
  • সুদ এবং জরিমানা সম্পূর্ণ মুকুব করে দেওয়া হবে। 
  • ২০২৫ এর মার্চ মাস পর্যন্ত বকেয়া ৭৮৫২ কোটি টাকা ২০ বছরে পরিশোধ করতে হবে।
  • ২০৩১ থেকে ২০৪১ সালের মধ্যে ১১ বছরে ৭১৪ কোটি টাকা কিস্তিতে অর্থ শোধ করতে হবে। 

গ্রাহকদের ভবিষ্যৎ কী হতে পারে?

ভোডাফোন আইডিয়ার দাবি অনুযায়ী, এই সংকট যদি তারা কাটাতে না পারে, তাহলে প্রায় ২০ কোটি গ্রাহক তাদের পরিষেবা হারাবে। তাদের বাধ্য হয়ে নম্বর অন্য অপারেটরে পোর্ট করে নিতে হবে। একইসঙ্গে ৩০ হাজারের বেশি কর্মীর কর্মসংস্থান চলে যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাশাপাশি ৬০ লক্ষ শেয়ারহোল্ডারের বিনিয়োগ সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে যাবে এবং সরকারের ৪৯% শেয়ারের তলানিতে ঠেকবে। ভোডাফোন আইডিয়ার বক্তব্য, সরকারি সহায়তা না পেলে বিরাট ধাক্কা খাবে ভারতের টেলিকম খাত।

আরও পড়ুন: এবার Phonepe-তে টাকা পাঠালেই কাটবে চার্জ! জেনে নিন বিস্তারিত

কেন এমন অবস্থা হলো Vi-র?

প্রথমের দিকে ভোডাফোন এবং আইডিয়া একসঙ্গে যুক্ত হয়ে Vi গঠন করেছিল। তবে বাজারে রিলায়েন্স জিওর প্রত্যাবর্তন এবং বিপুল এজিয়ার বকেয়া ও ধারাবাহিক অর্থনৈতিক চাপে ধীরে ধীরে ভবিষ্যৎ শেষ হয়ে গিয়েছে Vi-র। তাছাড়া বিনিয়োগ করতে যে পরিমাণ তহবিল প্রয়োজন ছিল, তা জোগাতে ব্যর্থ হয়েছিল Vi। এখন দেখার Vi-র ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়।

Leave a Comment