১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে সার্ভিস! বদলে যাচ্ছে PhonePe ব্যবহারের সব নিয়ম

ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে এখন টাকা পাঠানো কিংবা মোবাইল রিচার্জ, সবকিছু ইউপিআই এর মাধ্যমে সেরে নেওয়া যায়। হ্যাঁ, PhonePe, Google Pay, Paytm-র মত অ্যাপগুলোর উপর নির্ভর করছে দিনের পর দিন লাখ লাখ মানুষ। আর সেই নির্ভরতার নিয়মেই এবার আসছে বিরাট বদল। 

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি একটি সার্কুলার জারি করেছে। জানা যাচ্ছে, আগামী ১ আগস্ট থেকে বদলাতে চলেছে ইউপিআই ব্যবহারের একাধিক নিয়ম। বিশেষ করে যারা প্রতিদিন বারবার ব্যালেন্স চেক করেন বা বেশি পরিমাণে লেনদেন করেন, তাদের জন্য এই নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নেওয়া যাক, কী কী পরিবর্তন আসছে।

বারবার ব্যালেন্স চেকের নিয়ম

এখনকার দিনে অনেকেই একাধিক ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকেন। একসঙ্গে কেউ PhonePe বা Google Pay অ্যাপ ব্যবহার করে। আগে যত খুশি ততবার ব্যালেন্স চেক করা যেত। কিন্তু এখন থেকে প্রতিটি অ্যাপে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে বলে খবর। এর বেশিবার চেক করলে তথ্য আপডেট মিলবে না।

NPCI মনে করছে যে, বহু ইউজার একসঙ্গে বারবার ব্যালেন্স চেক করলে সার্ভারের উপর প্রচন্ড চাপ পড়ছে। আর এর ফলে পুরো সিস্টেমই ধীরগতি হয়ে যাচ্ছে। তাই সিস্টেমকে সচল রাখার জন্য এবার এই নিয়ম চালু করেছে তারা। 

ব্যাংকগুলোর জন্য কড়া নির্দেশ

ব্যবহারকারীরা যেন বারবার অ্যাপ খুলে ব্যালেন্স না দেখে, তার জন্য NPCI ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের কাছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: আপনার হাতে থাকা ৫০০ টাকার নোটটি আসল নাকি নকল! এই দুটি ট্রিক্স খাঁটিয়ে বুঝে নিন

নিয়ম ভাঙলে কী হবে?

NPCI সাফ জানিয়ে দিয়েছে যে, এবার নিয়ম না মানলে ব্যাংক এবং পেমেন্ট অ্যাপগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রথমত, API ব্লক করে দেওয়া হতে পারে। এমনকি জরিমানার মত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর পাশাপাশি আগামী ৩১ আগস্টের মধ্যে সমস্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে নতুন নিয়ম মেনে চলার জন্য অঙ্গীকারপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment