২৬ নভেম্বর স্কুল-কলেজে ছাত্র-ছাত্রী, শিক্ষক সবাইকে আসতে হবে! নির্দেশিকা জারি কেন্দ্রের

রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। আগামী ২৬ নভেম্বর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সংবিধান দিবস’ (Constitution Day) পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, এই দিনটিতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সমস্ত শিক্ষক-শিক্ষিকার উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশিকা রাজ্যের প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অপারেটরদের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত তা সব স্কুল-কলেজে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।

২৬ নভেম্বর স্কুল-কলেজে কী কী কর্মসূচি পালন করতে হবে?

১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই পড়ুয়াদের মধ্যে দেশভক্তি এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নির্দেশিকা অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যে কাজগুলো করতে হবে:

  • সংবিধানের প্রস্তাবনা পাঠ: স্কুলের প্রার্থনাসভায় (Assembly) সমস্ত পড়ুয়াকে দিয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করাতে হবে।

  • বিশেষ আলোচনা: সংবিধান তৈরি করা গণপরিষদের সদস্যদের সম্পর্কে এবং সংশ্লিষ্ট জেলা বা রাজ্যের সদস্যদের নিয়ে পড়ুয়াদের ধারণা দিতে হবে। পাশাপাশি ড. বি আর আম্বেদকর, ড. রাজেন্দ্র প্রসাদ এবং জওহরলাল নেহেরুর জীবনী নিয়ে আলোচনা করতে হবে।

  • সৃজনশীল প্রতিযোগিতা: পড়ুয়াদের উৎসাহ বাড়াতে পোস্টার তৈরি, ছবি আঁকা, ব্যাজ এবং কোলাজ তৈরির মতো অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

ছবি ও ভিডিও আপলোডের কড়া নির্দেশ

এই কর্মসূচি ঠিকমতো পালিত হচ্ছে কি না, তার ওপর কড়া নজরদারি রাখবে প্রশাসন। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এর জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি স্কুল ও কলেজে কতজন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে যোগ দিল, তার সঠিক হিসাব এবং জিওট্যাগ (Geotag) করা ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট সরকারি পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আর ১০ হাজার টাকা না! এবার সরাসরি ট্যাব পাবে ছাত্রছাত্রীরা, কবে থেকে মিলবে?

কী বলছে শিক্ষক মহল?

কেন্দ্রের এই উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, উদ্যোগটি ভালো হলেও যাঁরা নিজেরা সংবিধান মানেন না, তাঁরাই আবার সচেতনতা বাড়ানোর নির্দেশ দিচ্ছেন। তবে বিতর্ক থাকলেও আগামী ২৬ নভেম্বর রাজ্যের সমস্ত সরকারি স্কুল-কলেজে নিয়ম মেনেই সংবিধান দিবস পালিত হতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment