পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরের এক জনসভা থেকে ‘যুবশক্তি প্রকল্প’ (বা যুবশক্তি ভরসা কার্ড) চালুর ঘোষণা করেছেন।
এই প্রকল্পে বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে ২০০০ টাকা বা ৩০০০ টাকার সরকারি ভাতা পাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে যোগ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করবে। তবে রাজ্যের সবাই এই টাকা পাবেন না। যুবশক্তির টাকা পেতে হলে আপনাকে অবশ্যই নিচের ৭টি শর্ত পূরণ করতে হবে।
যুবশক্তি প্রকল্পের ৭টি জরুরি শর্ত
১. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাইরের রাজ্যের কেউ এখানে আবেদন করতে পারবেন না।
২. সম্পূর্ণ বেকার হতে হবে: আবেদনকারীকে বর্তমানে সম্পূর্ণ বেকার হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি চাকরি থাকলে আবেদন করা যাবে না। আর ভাতা চালু হওয়ার পর চাকরি পেয়ে গেলে এই টাকা বন্ধ হয়ে যাবে।
৩. বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এর কম বা বেশি বয়স হলে আবেদন বাতিল হয়ে যাবে।
৪. শিক্ষাগত যোগ্যতা: এই প্রকল্পে আবেদন করতে হলে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দুটি আলাদা ভাগে টাকা দেওয়া হবে—
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ: প্রতি মাসে ২,০০০ টাকা।
স্নাতক (গ্র্যাজুয়েট) পাশ: প্রতি মাসে ৩,০০০ টাকা।
৫. পারিবারিক আয়: আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।
৬. অন্য কোনো সরকারি ভাতা নয়: আপনি যদি আগে থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার, কৃষক ভাতা বা রাজ্য সরকারের অন্য কোনো ভাতার টাকা পান, তবে যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না।
৭. নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও নথি: আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাতে অবশ্যই ডিবিটি (DBT) ও ই-কেওয়াইসি (e-KYC) চালু থাকতে হবে। সেই সঙ্গে আধার, ভোটার, রেশন কার্ড, প্যান কার্ড এবং মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের অ্যাডমিট, মার্কশিট ও সার্টিফিকেট প্রস্তুত রাখতে হবে।
আরও পড়ুন: যুবশক্তির জন্য রেডি রাখুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড! আজই এইভাবে আবেদন করুন
কত বছর টাকা মিলবে?
চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যোগ্য বেকার যুবক-যুবতীরা অন্তত ৫ বছর এই আর্থিক সাহায্য পাবেন। একটি পরিবারে ২১ থেকে ৪০ বছর বয়সী একাধিক যোগ্য বেকার সদস্য থাকলে, তাঁরা প্রত্যেকেই নিজেদের সার্টিফিকেট দিয়ে আলাদাভাবে আবেদন করতে পারবেন। এখনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তবে খুব শীঘ্রই অনলাইন পোর্টাল চালু হয়ে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
