RBI রেপো রেট কমানোর পর বিরাট সুখবর দিল PNB! উপকৃত হব লক্ষ লক্ষ গ্রাহক

যারা হোম লোন বা গাড়ি ঋণের ইএমআই মেটাতে গিয়ে মাসের পর মাস হিমশিম খাচ্ছেন, তাদের জন্য বিরাট সুখবর। কারণ, ভারতীয় রিজার্ভ ব্যাংক যখন রেপো রেট কমায়, তখন সাধারণ মানুষ উপকৃত হয়। আর এবারও তার ব্যতিক্রম কিছু ঘটলে না।

প্রসঙ্গত, শুক্রবার সকালে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। ফলে ৬ শতাংশ থেকে একেবারে ৫.৫ শতাংশ নেমে এসেছে রেপো রেট। আর ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক পিএনবি (Punjab National Bank) তাদের গ্রাহকদের জন্য সুদের হার কমিয়ে দিয়েছে। 

পিএনবি’র বড়সড় ঘোষণা

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছে, আমাদের প্রিয় গ্রাহকদের জন্য বিরাট খবর। রেপো রেট কমানোর ফলে আমরা আমাদের RLLR ৫০ বেসিস পয়েন্ট কমাচ্ছি। আর এই পরিবর্তন আগামী ৯ জুন, ২০২৫ থেকে কার্যকর হবে। এর অর্থ হল, এখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোনের সুদের হার দাঁড়াবে মাত্র ৭.৪৫% এবং গাড়ি লোনে সুদের হার হবে ৭.৮%।

কেন হঠাৎ করে সুদের হার কমালো RBI? 

প্রথমত, দেশের অর্থনীতির গতি দিনের পর দিন মন্দার দিকে গড়াচ্ছিল। জিনিসপত্রের দাম যদিও কিছুটা স্থিতিশীল রয়েছে। তবুও আর্থিক চাহিদা বাড়ানোর উদ্দেশ্যে রিজার্ভ ব্যাংকের ৬ সদস্যের মনিটরী পলিসি কমিটির ৫ সদস্য রেপো রেট হ্রাসের পক্ষে ভোট দিয়েছিল। আর সঙ্গে ক্যাশ রিজার্ভ রেশিও ১% কমিয়ে ৩% করা হয়েছে। এর ফলে বাজারে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা অতিরিক্ত ছাড়া হবে।

সাধারণ মানুষ কী সুবিধা পাবে?

এই সিদ্ধান্তের ফলে উপকারে আসবে মূলত দুই ধরনের মানুষ। প্রথমত যারা ইতিমধ্যেই ঋণ নিয়েছেন, তাদের মাসিক ইএমআই অনেকটাই কমবে এবং দীর্ঘ মেয়াদে সুদ অনেকটাই সাশ্রয় হবে। আর যারা লোন নিতে চান, তারা কম সুদে লোন পাবেন এবং বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা এখন আগের থেকে আরো সহজ হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: বিদ্যুতের বিল দেখে কপাল চাপড়াচ্ছেন? এই ৪টি ট্রিক্স খাটালেই বিল আসবে অর্ধেক

সুদের হারের ধারাবাহিক পরিবর্তন

জানিয়ে রাখি, ২০২৫ সালে এই নিয়ে তিনবার রেপো রেট কমিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। প্রথমবার ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। এরপর এপ্রিল মাসে আরো ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়। আর এবার জুন মাসে একধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে।

আর এর বলে ব্যাংকগুলি আরো বেশি পরিমাণে ঋণ দিতে উৎসাহ হবে এবং নতুন গ্রাহকদের আকর্ষণ আরো বাড়বে। তবে কম সুদের হার ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিনে কিছুটা প্রভাব ফেলতে পারে। এখন দেখার ভবিষ্যতে কি হয়।

Leave a Comment