গ্রাহকদের বিরাট ঝটকা দিল জিও! নতুন প্ল্যান থেকে সরিয়ে নিল ডেটার সুবিধা

টেলিকম দুনিয়ায় একের পর এক চমক নিয়ে আসে জিও (Jio)। মুকেশ আম্বানির এই সংস্থা সম্প্রতি দেশের মোবাইল ইউজারদের জন্য নিয়ে এসেছিল এক দারুণ প্ল্যান। হ্যাঁ, JioGames Cloud অ্যাক্সেস সহ একাধিক নতুন গেমিং প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছিল জিও।

আর সব মিলিয়ে মোট পাঁচটি প্ল্যান ছিল। দুটি মেইন এবং তিনটি অ্যাড-অন। প্ল্যানগুলিতে গ্রাহকদের হাই স্পিড ডেটার পাশাপাশি ক্লাউড গেমের সুবিধা দেওয়া হতো। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই ঝটকা খেল গ্রাহকরা।

দেওয়া হচ্ছে না ডেটা

মাত্র এক সপ্তাহ যেতে না যেতেই ৪৮ টাকা এবং ৯৮ টাকার প্ল্যানে ডেটা বেনিফিট সম্পূর্ণ সরিয়ে নিয়েছে রিলায়েন্স জিও। আর এর ফলে গ্রাহকরা এই প্ল্যানে কোনোরকম ডেটা ব্যবহার করতে পারছে না। শুধুমাত্র JioGames Cloud ব্যবহার করতে পারবে, তাও নির্দিষ্ট কিছু সময়ের জন্য।

আগে কী ছিল আর এখন কী?

যেমনটা জানা যাচ্ছে, আগে ৪৮ টাকার প্ল্যানে তিন দিন ভ্যালিডিটি ছিল এবং  ১০MB ডেটা বেনিফিট দেওয়া হতো। তবে বর্তমানে কোনোরকম ডেটা দেওয়া হচ্ছে না। আর ভ্যালিডিটি তিন দিনই থাকছে। 

একইভাবে আগে ৯৮ টাকার প্ল্যানে সাত দিন ভ্যালিডিটি দেওয়া হতো এবং ১০MB ডেটা দেওয়া হতো। তবে এখন ডেটা তুলে নেওয়া হয়েছে। কোনোরকম ডেটা পাওয়া যাচ্ছে না এবং ভ্যালিডিটি সাত দিনই থাকছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: মাত্র ৫৫০ টাকায় মিলছে এলপিজি গ্যাস সিলিন্ডার! কারা পাবেন, কীভাবে পাবেন? দেখে নিন

JioGames Cloud কী কাজে লাগে?

JioGames Cloud হলো রিলায়েন্স জিওর নিজস্ব একটি ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, এর মাধ্যমে গ্রাহকরা কোনো গেম ডাউনলোড না করেও PC, Jio সেট-টপ বক্স, স্মার্টফোনে প্রিমিয়াম গেম খেলতে পারে। আর যেহেতু এখন 5G এবং জিও ফাইবারের সম্প্রসারণ বাড়ছে, তাই জিও ভারতের গেমিং মার্কেটেও তাদের অবস্থান পাকাপোক্ত করতে চাইছে।

তবে হঠাৎ এই পরিবর্তনের পেছনে জিওর পক্ষ থেকে এখনো কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে টেলিকম বিশেষজ্ঞরা মনে করছে যে, সংস্থাটি এখন বাজারে নতুন গেমিং প্ল্যানগুলোর চাহিদা বাড়াতে এই সমস্ত কাজবাজ করে বেড়াচ্ছে। অর্থাৎ, এটি একটি টেস্টিং ফেজ হতে পারে।

Leave a Comment