কমিয়ে আনা হল বৈধতা! গ্রাহকদের বিরাট ধাক্কা দিল Jio, Airtel এবং Vi

এক সময় মাত্র ১০ টাকা বা ২০ টাকা দিয়েও মোবাইল রিচার্জ (Recharge) করা যেত। তবে এখন ২০০ টাকাতেও যেন রিচার্জ হয় না। দেশের বড় বড় তিনটি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vi এবার এমন এক পরিবর্তন এনেছে, যার ধাক্কা লেগেছে কোটি কোটি সাধারণ মানুষের উপর। হ্যাঁ, এবার মেয়াদ কমানো হচ্ছে। কিন্তু কোন প্ল্যানে? চলুন বিস্তারিত জেনে নিই।

কী বদল আনা হচ্ছে?

আগে যদি মোবাইল নাম্বারে কোনও একটি রিচার্জ প্ল্যান থাকতো, আর সেই প্ল্যান চলাকালীন কোনও ডেটা ভাউচার রিচার্জ করা হতো, তাহলে সেই ডেটা ভাউচারের ডেটা আসল প্ল্যানের মেয়াদ পর্যন্ত বৈধ থাকতো।

অর্থাৎ, ২৮ দিনের প্ল্যানের ১০ দিন পর যদি কেউ ডেটা ভাউচার রিচার্জ করত, তাহলে সেই ডেটা আরও ১৮ দিন পর্যন্ত ব্যবহার করা যেত। তবে এখন থেকে আর সেই সুবিধা থাকছে না।

নতুন নিয়মে কী আনা হচ্ছে?

জানা যাচ্ছে, এখন Jio, Airtel এবং Vi-র ডেটা ভাউচারগুলোর সঙ্গে মাত্র একদিন বা কিছু ঘন্টার জন্য বৈধতা দেওয়া হচ্ছে। আর ডেটা ভাউচারের মেয়াদ মূল প্ল্যানের সঙ্গে যুক্ত থাকছে না। অর্থাৎ, যদি আজ ১ জিবি ডেটা ভাউচার কেনেন, তাহলে শুধুমাত্র ওই দিনই ব্যবহার করতে পারবেন। পরদিন আর ব্যবহার করা যাবে না। 

ক্ষোভ উগড়ে দিচ্ছে গ্রাহকরা

এই পরিবর্তনের ফলে ক্ষতির মুখে পড়েছে সেই সমস্ত মানুষ, যারা প্রয়োজন অনুযায়ী ডেটা ব্যবহার করত। একদিকে যেমন ছোট ডেটা প্ল্যানের কোনোরকম বিকল্প থাকছে না, অন্যদিকে আবার ডেটা ব্যবহার না করলে পরদিন সেই ডেটা বাতিল হয়ে যাচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর এই নিয়ে গ্রাহকদের মনে প্রশ্ন উঠছে, কেন এরকমভাবে টেলিকম সংস্থাগুলি আমাদের শুষে নিচ্ছে? আমরা যদি কম পরিমাণ ডেটা ব্যবহার করি, তাহলে কেন বড় রিচার্জ করতে হবে। 

আরও পড়ুন: লাস্ট ডেট ৩০ সেপ্টেম্বর! ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল RBI

কেন আনা হল এই পরিবর্তন?

আসলে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এই পরিবর্তনের পেছনে রয়েছে ব্যবসায়িক কৌশল। গ্রাহকদের যাতে আরো বেশি করে রিচার্জ করানো যায়, তার জন্যই এই ভাউচারের মেয়াদ কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে একবার রিচার্জ করলে সাত থেকে দশ দিনের মেয়াদ পাওয়া যেত, এখন তা একদিনই শেষ হয়ে যাচ্ছে। ফলে আবার গ্রাহকরা রিচার্জ করতে বাধ্য হচ্ছে।

Leave a Comment