১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজেপির ‘সেবাদূত অভিযান’! ২৫ দিন চলবে, মানুষের কী লাভ হবে?

সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং সরকারি পরিষেবার প্রকৃত চিত্র যাচাই করতে আগামী ১লা ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত ২৫ দিনব্যাপী মেগা জনসংযোগ কর্মসূচি ‘সেবাদূত অভিযান’ শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেবার বার্তা পৌঁছে দিতে সারা দেশের ৪,১২৩টি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি পালিত হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার প্রায় ছয় মাস পূর্ণ হওয়ার মুখে, সাধারণ মানুষ সরকারের কাজকর্ম ও পরিষেবা নিয়ে কী ভাবছেন, তা সরাসরি জানতেই এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি।

​সেবাদূত অভিযান ২০২৬

এই কর্মসূচির সবচেয়ে বড় চমক হলো জনপ্রতিনিধি ও নেতাদের নিজস্ব এলাকার বাইরে দায়িত্ব বণ্টন। দলের নির্দেশিকা অনুযায়ী, কোনো সাংসদ, বিধায়ক, মন্ত্রী বা নেতা নিজের বিধানসভা কেন্দ্র বা জেলায় জনসংযোগ করবেন না; বরং তাঁদের পার্শ্ববর্তী বা অন্য কোনো কেন্দ্রে পাঠানো হবে।

এর মূল উদ্দেশ্য হলো একটি স্বচ্ছ ও পক্ষপাতহীন (No-Bias) রিপোর্ট তৈরি করা। নিজের এলাকায় দায়িত্ব দিলে অনেক সময় জনপ্রতিনিধিরা নিজেদের সুনাম রক্ষায় বাস্তব সমস্যার কথা আড়াল করতে পারেন। অন্য এলাকার নেতারা ময়দানে নামলে গ্রাউন্ড লেভেলের আসল চিত্র সরাসরি নেতৃত্বের কাছে পৌঁছাবে।

​পরিকল্পনা অনুযায়ী, বর্তমান ও প্রাক্তন বিধায়ক-সাংসদ, পঞ্চায়েত ও পুরসভার নির্বাচিত প্রতিনিধি এবং রাজ্য ও জেলা স্তরের পদাধিকারীরা ‘সেবাদূত’ হিসেবে কাজ করবেন। প্রতিটি মণ্ডলে তাঁরা গড়ে পাঁচ দিন করে সময় কাটাবেন এবং প্রয়োজনে নির্দিষ্ট রোস্টার মেনে সংশ্লিষ্ট এলাকায় রাত্রিবাসও করবেন। যে সমস্ত বিধানসভা কেন্দ্রে ১৫০টির বেশি বুথ রয়েছে, সেখানে দুজন করে ‘সেবাদূত’ নিয়োগ করা হতে পারে। এছাড়া প্রতিটি কেন্দ্রের সফরসূচি, থাকা-খাওয়া এবং স্থানীয় ইউনিট ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রক্ষার জন্য একজন করে কো-অর্ডিনেটর থাকবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

​মূল লক্ষ্য ও ডিজিটাল প্রচার

‘সেবাদূত’দের প্রধান কাজ হবে সাধারণ মানুষ সরকারি প্রকল্প ও পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা এবং পরিষেবা পেতে কোনো অসুবিধা হলে তা চিহ্নিত করা। পাশাপাশি স্থানীয় আর্থ-সামাজিক পরিস্থিতি এবং রাজনৈতিক সমীকরণ পর্যালোচনা করে সাধারণ মানুষের মতামত প্রশাসনের শীর্ষ স্তরে পৌঁছে দেওয়াও এই অভিযানের অন্যতম লক্ষ্য। এছাড়া সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে প্রতিটি মতবিনিময় থেকে সোশ্যাল মিডিয়ার জন্য অন্তত পাঁচটি করে অভিজ্ঞতামূলক বার্তা (Testimonials) সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

​সাংগঠনিক প্রস্তুতি ও সমাপ্তি

সারা দেশে এই অভিযান পরিচালনার জন্য হরিশ দ্বিবেদীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, যেখানে বাংলা থেকে মনোজ টিগ্গা-সহ একাধিক শীর্ষ নেতা রয়েছেন। ইতিমধ্যেই জাতীয় ও রাজ্য স্তরে ভার্চুয়াল কর্মশালা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: পড়ুয়াদের খাবারের অনুদান ১,৫০০ টাকা বাড়িয়ে মাসে ৩,৩০০ টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ২৫শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশাল সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযানের পর্দা নামবে। এরপর ২৭শে ডিসেম্বর প্রতিটি বুথে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনার আয়োজন নিশ্চিত করবেন সেবাদূতেরা। রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচি একদিকে যেমন প্রশাসনিক খামতি দূর করতে সাহায্য করবে, তেমনই আগামী দিনে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করবে।

Leave a Comment