সহজেই বানান ডিজিটাল জন্ম সার্টিফিকেট, এই ৩ টি ডকুমেন্ট থাকলেই হবে

বর্তমান সময়ে আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড—প্রায় সব জরুরি সরকারি নথিই ডিজিটাল হয়ে গিয়েছে। কাগজের আসল নথি হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার ভয় এড়াতে মানুষ এখন ফোনেই ডিজিটাল বা সফট কপি রাখতে পছন্দ করেন। সেই তালিকায় এবার অত্যন্ত জরুরি নথি হলো ‘ডিজিটাল বার্থ সার্টিফিকেট’ (Digital Birth Certificate) বা ডিজিটাল জন্মের শংসাপত্র। আপনার বা আপনার সন্তানের কাছে যদি এখনো পুরনো হাতে লেখা (ম্যানুয়াল) জন্মের শংসাপত্র থাকে, তবে তা খুব সহজেই ডিজিটাল করে নিতে পারবেন।

ডিজিটাল বার্থ সার্টিফিকেট করানো কেন জরুরি?

সন্তানকে স্কুলে ভর্তি করানো থেকে শুরু করে পাসপোর্ট তৈরি, সরকারি প্রকল্পের আবেদন কিংবা যেকোনো সরকারি কাজ—সব জায়গাতেই এখন ডিজিটাল জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে। পুরনো কাগজের সার্টিফিকেট অনেক সময় ছিঁড়ে যায় বা লেখা অস্পষ্ট হয়ে পড়ে। কিন্তু ডিজিটাল ভার্সন থাকলে যেকোনো সময় তা সহজেই ব্যবহার করা যায় এবং নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকে না।

কীভাবে করবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট?

এখন ঘরে বসেই বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার সুযোগ রয়েছে। তবে অনেকেই অনলাইনে বা নিজে থেকে এই কাজটি করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়েন। তাঁদের কথা ভেবেই সহজ বিকল্প ব্যবস্থা রেখেছে স্থানীয় প্রশাসন। আপনি সরাসরি নিজের এলাকার পুরসভা বা স্থানীয় প্রশাসনের দপ্তরে গিয়েও খুব সহজে ম্যানুয়াল সার্টিফিকেটটি ডিজিটাল করিয়ে নিতে পারবেন।

আবেদনের জন্য কী কী নথি লাগবে?

অনেকেই সঠিক কাগজপত্র না জেনে পুরসভায় গিয়ে বারবার হয়রানির শিকার হন। অযথা দৌড়াদৌড়ি এড়াতে যাওয়ার আগে মাত্র এই ৩টি নথি ও একটি আবেদনপত্র গুছিয়ে নিয়ে যান:

  • আবেদনপত্র: একটি সাদা কাগজে আপনার পুরনো বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য আবেদন লিখতে হবে এবং তাতে অবশ্যই আপনার চালু মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

  • পুরনো সার্টিফিকেট: আপনার হাতে লেখা বা ম্যানুয়াল বার্থ সার্টিফিকেটের পরিষ্কার জেরক্স কপি।

  • মা-বাবার পরিচয়পত্র: মা এবং বাবার আধার কার্ডের জেরক্স কপি।

  • ভোটার কার্ড: মা এবং বাবার ভোটার কার্ডের জেরক্স কপি।

আরও পড়ুন: মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা! যুবশক্তির টাকা পেতে এই ৭টি শর্ত পূরণ করতে হবে, আবেদন শুরু হওয়ার আগেই জেনে নিন

সাদা কাগজের আবেদনপত্রের সাথে এই নথিগুলো জমা দিলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং নির্দিষ্ট প্রক্রিয়ার পর আপনি আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে সময় থাকতেই পুরনো জন্মের শংসাপত্রটি ডিজিটাল করে রাখা বুদ্ধিমানের কাজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment