রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে চালু হওয়া অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বহু যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতার টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু সম্প্রতি এই প্রকল্পের অফিসিয়াল পোর্টালে স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেক আবেদনকারী মহিলাই গভীর উদ্বেগের মধ্যে পড়েছেন।
দীর্ঘদিন ধরে যাঁদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ (Under Process) দেখাচ্ছিল, তাঁদের প্রোফাইলে এখন হঠাৎ ফুটে উঠছে নতুন বার্তা— ‘Hold Up Application’। এই পরিবর্তন দেখে অনেকেই আশঙ্কা করছেন যে তাঁদের আবেদন হয়তো পুরোপুরি বাতিল হয়ে গেল।
‘Hold Up Application’-এর আসল অর্থ কী?
প্রশাসনিক সূত্র ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, ‘Hold Up Application’ দেখার অর্থ কিন্তু কোনোভাবেই আবেদন বাতিল হওয়া নয়। এর মূল কারণগুলি নিচে তুলে ধরা হলো:
আবেদন বাতিল হয়নি: আবেদনটি সরাসরি রিজেক্ট বা বাতিল করা হয়নি।
গভীরভাবে নথি পুনর্যাচাই: আবেদনপত্রটিকে সাময়িকভাবে স্থগিত রেখে জমা দেওয়া সমস্ত নথিপত্র (যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণ বা ব্যাঙ্ক ডিটেইলস) আরও নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে।
যোগ্য হলে দ্রুত অনুমোদন: পুনরায় যাচাইকরণে সমস্ত তথ্য নির্ভুল প্রমাণিত হলে আবেদনকারীর স্ট্যাটাস বদলে ‘Approved’ হয়ে যাবে এবং তিনি নিয়মিত মাসিক ৩,০০০ টাকার ভাতা পেতে শুরু করবেন।
হঠাৎ অন্নপূর্নার অ্যাপ্লিকেশনে এই স্ট্যাটাস কেন?
প্রশাসনের লক্ষ্য হলো এই সামাজিক প্রকল্পের আর্থিক সুবিধা যেন কোনোভাবেই ভুয়ো বা অযোগ্য আবেদনকারীর হাতে না পৌঁছায়। কেবল প্রকৃত অভাবী ও যোগ্য মহিলারাই যাতে এই সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতেই এই দ্বিতীয় দফার স্কুটিনি চালানো হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে প্রায় ৫০ লক্ষ উপভোক্তাকে নিয়ে প্রকল্প শুরু হলেও ধাপে ধাপে তা বেড়ে বর্তমানে ১ কোটি ৬২ লক্ষেরও বেশিতে পৌঁছেছে। এমনকি চলতি নভেম্বর মাসেও আরও প্রায় ১০ লক্ষ নতুন যোগ্য উপভোক্তার নাম তালিকায় যুক্ত করা হয়েছে। এই বিপুল আবেদনের মাঝে স্বচ্ছতা বজায় রাখতেই ‘হোল্ড’ করে পুঙ্খানুপুঙ্খ স্ক্রিনিং চলছে।
আরও পড়ুন: যুবশক্তির টাকা পেতে এই ১০টি নিয়ম মানতেই হবে! ঘোষনা মুখ্যমন্ত্রীর
যাঁদের এই ‘Hold Up Application’ স্ট্যাটাস দেখাচ্ছে, তারা এখন কী করবে?
যদি পোর্টালে ‘Hold Up Application’ শো করে, তবে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আবেদনকারীরা কিছুদিন অপেক্ষা করে পোর্টালের স্ট্যাটাস লক্ষ্য রাখতে পারেন। তবে দ্রুত নিষ্পত্তির জন্য নিজের সমস্ত আসল নথিপত্র ও আবেদনপত্রের কপি নিয়ে নিকটবর্তী বিডিও (BDO) অফিস অথবা পুরসভার সংশ্লিষ্ট অন্নপূর্ণা যোজনা ডেস্কে গিয়ে সরাসরি যোগাযোগ করাই শ্রেয়। সেখানে কর্মীরা আবেদনটির বর্তমান অবস্থা খতিয়ে দেখে দ্রুত সমাধানের পথ জানিয়ে দেবেন।
