রাজ্যের শিক্ষিত অথচ কর্মহীন যুবক-যুবতীদের জন্য স্বস্তির খবর নিয়ে আসছে যুবশক্তি ভরসা কার্ড (Yuva Shakti) প্রকল্প। বাংলায় নতুন সরকার আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পে হাত দিয়েছে, আর সেই তালিকাতেই এবার যুক্ত হতে চলেছে বেকার ভাতার এই নতুন সংস্করণ। আগে যেখানে মাসে দেড় হাজার টাকা মিলত, এবার তা বেড়ে দ্বিগুণ হতে চলেছে।
যুবশক্তি প্রকল্পে কারা কত টাকা পাবে?
সরকারি তথ্য অনুযায়ী, গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ বেকার প্রার্থীরা মাসে ৩ হাজার টাকা এবং যাঁরা মাধ্যমিক পাশ, তাঁরা মাসে ২ হাজার টাকা করে ভাতা পাবেন। আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে অক্টোবর মাস থেকে, আর টাকা ঢোকা শুরু হবে নভেম্বর থেকে — এমনটাই আপাতত জানা যাচ্ছে সূত্রের মারফত।
কারা আবেদন করতে পারবেন?
এই প্রকল্পে আবেদনের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে, এবং ন্যূনতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। এছাড়া আবেদনের সময় সম্পূর্ণ বেকার থাকতে হবে এবং অন্য কোনও সরকারি ভাতা বা বৃত্তির সুবিধা নিলে এই প্রকল্পে আবেদন করা যাবে না বলেই খবর। রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের জন্য এই প্রকল্পে বয়সসীমা, যোগ্যতা এবং যাচাই প্রক্রিয়ায় নতুন কিছু নিয়ম আনা হয়েছে।
যুবশক্তির জন্য কী কী নথি লাগবে?
আবেদন করার সময় হাতের কাছে রাখতে হবে নিচের নথিগুলো —
- আধার কার্ড
- ভোটার কার্ড
- জন্ম শংসাপত্র
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও পাসবই
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
- স্নাতক উত্তীর্ণদের ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রভিশনাল ও অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট
এই আটটি নথির যেকোনও একটি বাদ পড়লে আবেদন বাতিল হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।
কীভাবে আবেদন করতে হবে?
অনলাইন এবং অফলাইন — দুই পদ্ধতিতেই আবেদনের সুযোগ থাকবে বলে খবর। তবে প্রকল্পটি নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি, ফলে আবেদন পদ্ধতি নিয়ে চূড়ান্ত ছবিটা এখনও স্পষ্ট নয়। সরকারি ঘোষণা এলেই পোর্টালের লিঙ্ক, আবেদনের ধাপ এবং যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানা যাবে।
যাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে ইচ্ছুক, তাদের এখন থেকেই উপরের নথিগুলো গুছিয়ে রাখা উচিত, যাতে পোর্টাল খোলার সঙ্গে সঙ্গেই আবেদন করে ফেলা যায়। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই এই প্রকল্পের সমস্ত সংক্রান্ত সব তথ্য জানিয়ে দেওয়া হবে।
