বিনামূল্যে ট্রেনিং করিয়ে দেওয়া হবে চাকরি! মেয়েদের জন্য কেন্দ্র চালু করলো নব্যা যোজনা

মেয়েদের স্বাবলম্বী করা তোলার জন্য কেন্দ্র সরকার আবারও এক নতুন প্রকল্প চালু করল। সেই প্রকল্পের নাম নব্যা যোজনা (Nabhya Yojana)। এই প্রকল্পের লক্ষ্য একটাই—দেশের কিশোরী মেয়েরা যেন আত্মনির্ভর হয়ে উঠতে পারে। পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক এবং প্রযুক্তিভিত্তিক ভাবে দক্ষতা অর্জন করতে পারে।

কোন মেয়েরা এই প্রকল্পের সুযোগ পাবে?

জানা যাচ্ছে, নব্যা যোজনা প্রকল্পটি মূলত ১৬ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের জন্য, যারা মাধ্যমিক পাস করেছে। আর যারা স্কুল শেষে নিজের পায়ে দাঁড়াতে চায় বা কর্মজীবনের সুযোগ খুঁজছে, তাদের জন্য এই প্রকল্পটি হতে পারে একেবারে সোনায় সোহাগা।

জানিয়ে রাখি, ২০২৫ সালের ২৪ জুন উত্তরপ্রদেশে সোনভদ্র জেলা থেকে এই প্রকল্পের উদ্বোধন হয়। আপাতত একটি পাইলট প্রজেক্ট হিসেবেই ৯টি রাজ্যের ২৭টি জেলায় শুরু করা হয়েছে এটি। মূলত সেই সমস্ত অঞ্চলগুলিকে বেছে নেওয়া হয়েছে, যেগুলি অ্যাসপিরেশনাল জেলা। অর্থাৎ, যেখানে আর্থ সামাজিক উন্নয়নের প্রয়োজন রয়েছে। 

কী কী শেখানো হবে মেয়েদের?

আসলে এই প্রকল্পের আওতায় শুধু বইয়ের বিদ্যা নয়, বরং বাস্তব জীবনের বিভিন্ন শিক্ষাদান করা হবে। তালিকায় থাকবে গ্রাফিক্স ডিজাইনিং, ড্রোন অ্যাসেম্বলিং, মোবাইল রিপেয়ারিং, সোলার প্যানেল ইনস্টলেশন, সিসিটিভি সেটআপ, স্মার্টফোন টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট ইত্যাদি।

৭ ঘন্টার স্পেশাল প্রশিক্ষণ মডিউল

জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য একটি ৭ ঘন্টার স্পেশাল ট্রেনিং মডিউল তৈরি করা হয়েছে। আর এখানে শুধু টেকনিক্যাল ট্রেনিং নয়, বরং কর্মক্ষেত্রের আচরণ ও আয়ের সঙ্গে ব্যবহারিক হিসাব, যোগাযোগ দক্ষতা, POSH ও POCSO আইনের মৌলিক জ্ঞান, সমস্ত কিছুই শেখানো হবে। যাতে মেয়েরা আত্মনির্ভর হয়ে উঠতে পারে, তার জন্য এই প্রকল্প।

বলে রাখি, নব্যা যোজনা প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক। আর এই উদ্যোগটি বিকশিত ভারত ২০৪৭ মিশনের অধীনেই নেওয়া হয়েছে। আর এর মূল লক্ষ্য মেয়েদের দক্ষ করে তোলা এবং নিজেদের উদ্যোগ নিতে শেখানো।

আরও পড়ুন: যত খুশি তত অ্যাকাউন্ট খুলুন, মিলবে মোটা রিটার্ন! সেরা স্কিম পোস্ট অফিসের

আবেদন কীভাবে করবেন?

বর্তমানে এই প্রকল্পের অনলাইনে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক বা স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন শুরু হবে। পাশাপাশি নতুন পোর্টালও চালু করা হতে পারে এই প্রকল্পের জন্য।

Leave a Comment