তুলতে পারবেন না EPFO-তে জমানো টাকা! এখনি এই কাজটি করে ফেলুন

জীবনের সবথেকে বড় ভরসা হয়ে ওঠে মাসের শেষে পাওয়া বেতন। আর সেই বেতনের ছোট অংশ নিঃশব্দে EPFO অর্থাৎ কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থার অ্যাকাউন্টে জমা পড়ে। অনেকেই ভাবেন যে, অবসরের পর এই টাকা তাদের ভরসার মূল হাতিয়ার হবে। তবে আপনি কি জানেন, কিছু গুরুত্বপূর্ণ কাজ না করলে সেই টাকা তুলতে পারবেন না। তাই এখন থেকেই সতর্ক হোন।

কেন জরুরী এই কাজগুলি?

আসলে EPFO-তে আপনার প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে মানেই নিরাপদ ভবিষ্যতের দিকে আপনি ধীরে ধীরে এগোচ্ছেন। তবে শুধুমাত্র টাকা জমালেই চলবে না। অ্যাকাউন্টের সঙ্গে কিছু কাজ সম্পন্ন করতে হবে। নাহলে হঠাৎ করে প্রয়োজনের মুহূর্তে আর টাকা তুলতে পারবেন না। তো চলুন জেনে নেওয়া যাক, কোন কোন কাজ করতে হবে। 

UAN-র সঙ্গে আধার লিঙ্ক না করলেই বিপদ

আপনার UAN নম্বরের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করেন, তাহলেই বিপদে পড়বেন। কারণ লিংক না করা থাকলে UAN নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে পিএফ জমা হওয়া বন্ধ হয়ে যাবে এবং টাকাও তুলতে পারবেন না। তাই এখনই EPFO-র ওয়েবসাইটে গিয়ে ই-কেওয়াইসি বিভাগ থেকে আধার কার্ড লিঙ্ক করে নিশ্চিন্ত থাকুন।

নমিনির নাম যুক্ত না করলেই বিপদ

আপনার অকাল মৃত্যুর পর পরিবার যাতে প্রাপ্ত সুবিধা পায়, তার জন্য EPFO অ্যাকাউন্টে নমিনি থাকা বাধ্যতামূলক। আর নমিনেশন না থাকলে পিএফ তুলতে গেলে সমস্যা দেখা যেতে পারে। তার জন্য এই পিএফ অ্যাকাউন্টে আজই নমিনি যুক্ত করে ফেলুন।

মোবাইল নম্বর আপডেট বাধ্যতামূলক

মোবাইলে ওটিপি না আসলে আজকাল কোনো প্রক্রিয়ায় সঠিকভাবে করা যায় না। তাই পুরনো বা ভুল মোবাইল নম্বর থাকলে EPFO অ্যাকাউন্ট নিয়ে সমস্যায় পড়তে পারেন। মোবাইল নাম্বার আপডেট করার জন্য প্রথমে EPFO-র অফিসিয়াল পোর্টালে গিয়ে UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করুন। তারপর নতুন মোবাইল নাম্বার ইনপুট করে ওটিপি দিয়ে রেজিস্টার করে ফেলুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! RBI-র কড়া নির্দেশিকা

কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক

EPFO অ্যাকাউন্টে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ঠিকমতো আপডেট করা না হলেই টাকা তোলার সময় ঝামেলা পোহাতে হবে। তাই এখনই অফিসিয়ালে পোর্টালে গিয়ে কেওয়াইসি আপডেট করে প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করে ফেলুন।

Leave a Comment