মাত্র ১৯৯৯ টাকায় বাড়ি আনুন পোর্টেবল এসি! কোথা থেকে কিনবেন দেখুন

চরম গরমের দাপটে হাঁসফাঁস করছে গোটা দেশবাসী। বিদ্যুতের বিলের খরচ তো এমনিতেই বাড়ছে। আর সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে এসি কেনা। ঠিক তখনই বিরাট অফার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স। এবার তারা বাজারে নিয়ে আসছে এমন এক মিনি পোর্টেবল এসি (Portable AC), যা একদিকে যেমন ঘর ঠান্ডা করছে, তেমনই দামের দিক থেকেও সাশ্রয়ী।

হ্যাঁ, মাত্র ১৯ হাজার টাকায় আপনি ঘরে পেতে পারেন এবার এই আধুনিক পোর্টেবল এসি। এমনকি থাকছে মাত্র ১৯৯৯ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কেনার সুযোগ। কি অবাক হচ্ছেন? আসলে এটাই সত্যি। এমনকি ইএমআই শুরু হচ্ছে মাত্র ১২০০ টাকা থেকে।

কী আছে এই রিলায়েন্স পোর্টেবল এসিতে?

বলে রাখি, এটি কোনোরকম সাধারণ এয়ার কন্ডিশনার নয়। বরং নতুন ধরনের ১ টন Fixed Speed Portable এসি, যা ছোট করার জন্যই পারফেক্ট। এই এসি ১২০ স্কয়ার ফিট পর্যন্ত ঘর কভারেজ করতে পারে। এমনকি মাত্র ১০ মিনিটেই ঘর ঠান্ডা করে দেয়। পাশাপাশি এটি ৩-স্টার রেটিং যুক্ত। ফলে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হয়। বলে রাখি, এই এসির ২ বছর সম্পূর্ণ এবং ৫ বছর কম্প্রেসার ওয়ারেন্টি দেওয়া হয়।

থাকছে উন্নত ফিচার্স

রিলায়েন্সের এই এসি এবার এমন কিছু প্রিমিয়াম ফিচার্স নিয়ে বাজারে এসেছে, যা সাধারণত ৩০ থেকে ৪০ হাজার টাকার এসিতে দেখা যায়। হ্যাঁ, এই এসিতে থাকছে রিমোট কন্ট্রোল সাপোর্ট, অটো রিস্টার্ট, সেল্ফ ডায়াগনসিস ফিচার এবং কম বিদ্যুৎ খরচের উন্নত প্রযুক্তি।

কেন দরকার এই পোর্টেবল এসি?

আসলে যারা ভাড়া বাড়িতে থাকেন বা জায়গা বারবার বদলান অথবা দেওয়াল কাটা নিষেধ, এমনকি যাদের ছোট ঘর, তাদের জন্য পোর্টেবল এসি একমাত্র সমাধান। কারণ, এই এসি ইনস্টলেশনের কোনোরকম ঝামেলা নেই। শুধুমাত্র প্ল্যাগে লাগালেই চলবে। আর ঘর থাকবে একেবারে বরফের মতো ঠান্ডা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের পর মিলবে অন্য ভাতা! সমস্ত খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিল রাজ্য

দাম কত এই এসির?

ভারতের বাজারে ইতিমধ্যেই Blue Star, Voltas, Lloyd-এর মতো কোম্পানিগুলি পোর্টেবল এসি চালু করেছে। তবে সেগুলির দাম মোটামুটি ২৮ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। তবে এদের তুলনায় রিলায়েন্স প্রচুর ছাড় দিচ্ছে। মাত্র ১৯ হাজার টাকায় তারা এসি লঞ্চ করেছে, তাও মধ্যবিত্তদের বাজেটের মধ্যে।

রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পোর্টেবল এসির প্রি-বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই দেশের সমস্ত রিলায়েন্স ডিজিটাল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। তাই যারা স্বল্প মূল্যে কোনও এসি কিনতে চান, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।

Leave a Comment