এবার এক ছাতার নীচে আসছে SBI, PNB সহ ৫ ব্যাঙ্ক! গ্রাহকরা কী সুবিধা পাবে?

সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ী, সবাইকে এবার স্বস্তির হাওয়া দিতে চলেছে দেশের পাঁচটি প্রধান ব্যাংক (Bank)। SBI, PNB এবং ব্যাঙ্ক অফ বরোদা ইতিমধ্যে যৌথ ঋণ পুনরুদ্ধার সংস্থা গড়ার পথে একসঙ্গে কাজ করতে নেমেছে। যার লক্ষ শুধুমাত্র ঋণ আদায় নয়, বরং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরানোও।

কেন নেওয়া হচ্ছে এই পদক্ষেপ?

আসলে এখনকার দিনে ছোট ঋণ আদায়ের সময় অনেক ব্যাংকগুলো সমস্যায় পড়ে। যেখানে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে, সেখানে প্রতিটি ব্যাংক আলাদা আলাদা করে ঋণ আদায়ের উদ্যোগ নেয়। আর এর ফলে সময় এবং সম্পদ, দুটোই ব্যয় হয়।

আর এই সমস্যা মেটাতেই এবার এক ছাতার তলায় আসতে চলেছে দেশের বড় বড় পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সূত্রের খবর, PSB Alliance Private Limited-এর সঙ্গে এবার যৌথভাবে তৈরি হতে চলেছে একটি স্বাধীন ঋণ পুনরুদ্ধার সংস্থা। এবার এরা এককভাবে কাজ করবে ঋণ আদায়ের ক্ষেত্রে।

কোন ব্যাংকগুলি যুক্ত হচ্ছে?

এখনো পর্যন্ত বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতীয় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা একসঙ্গে যুক্ত হচ্ছে। তবে হ্যাঁ, এর সঙ্গে আরও দুটি ব্যাংক রয়েছে, যাদের নাম এখনো সামনে আসেনি।

আরও পড়ুন: এই ভুলগুলি করলেই ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আগেভাগে সতর্ক হন

কীভাবে কাজ করবে এই যৌথ সংস্থা?

জানা যাচ্ছে, এই সংস্থাটি শুধুমাত্র ৫ কোটি টাকার নিচে থাকার ঋণ আদায়ের দায়িত্ব নেবে এবং প্রতিটি ব্যাংকে আলাদা করে না গিয়ে একটি কেন্দ্রীয় সংস্থা থেকেই সেই ঋণ দেওয়ার প্রক্রিয়া মেটাবে। এমনকি যদি কোনও ক্ষেত্রে সমস্যা দেখা যায়, তাহলে সেই অ্যাকাউন্ট পাঠানো হবে Asset Reconstruction Company-র কাছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর এই পদক্ষেপের পিছনে রয়েছে অর্থমন্ত্রকের কড়া নজরদারি। ব্যাঙ্কগুলিকে অর্থমন্ত্রক নির্দেশ দিয়েছে যে, নিজেদের শীর্ষ কুড়িটি NPA-র বিশ্লেষণ করতে এবং তিন মাসের বেশি সময় ধরে চলা  ক্রেডিটরদের অগ্রগতিকে খতিয়ে দেখতে। এমনকি সঙ্গে তৈরি করা হচ্ছে NARCL-র আদলে একটি পরিকাঠামো, যাতে ঋণ আদায়ের প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ হয়।

Leave a Comment