ফোন করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! গ্রাহকদের সতর্ক করলো SBI

স্টেট ব্যাংক থেকে আপনার ফোনে যদি কোনও কল আসে, তাহলে এখনি সতর্ক হোন (Bank Fraud)। কারণ এরকম একটি ফোন পেয়ে মুহূর্তের মধ্যে চোখের সামনে অন্ধকার দেখেছেন মালদার বাসিন্দা পিনাকী সেন। হ্যাঁ, ফোন কেটে যাওয়ার পরে তিনি বুঝতে পেরেছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার সমস্ত সঞ্চয় উধাও হয়ে গেছে।

এমনকি ঠিক এমন প্রতারণার ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে। আর সে কারণেই এবার কোটি কোটি গ্রাহকদের সতর্ক বার্তা দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কতা SBI-র?

বর্তমানে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক SBI-র তরফ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকদের সঙ্গে ব্যাংক শুধুমাত্র নির্ভরযোগ্য কিছু নম্বর থেকে যোগাযোগ করে থাকে। যেকোনো অপরিচিত নাম্বার থেকে আসে ফোন একেবারেই ধরবেন না। বিশেষ করে যেখানে নিজেকে ব্যাংকের প্রতিনিধি বলে দাবি করা হয়, সেগুলি সম্পূর্ণ প্রতারণার ছক। 

ভারতীয় স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, +৯১ ১৬০০ সিরিজের নাম্বার করে ছাড়া অন্য কোনও নাম্বার থেকে ব্যাংক কর্তৃপক্ষ কোনোদিন ফোন করে না। তাই অন্য নাম্বার থেকে ফোন আসলেই তা সঙ্গে সঙ্গে ব্লক করে দিন। ব্যাংকের তরফ থেকে কিছু নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, যে নাম্বারগুলি থেকেই একমাত্র SBI যোগাযোগ করে থাকে। হ্যাঁ, নম্বরগুলি হল-

  • 1600-01-8000
  • 1600-01-8003
  • 1600-01-8006
  • 1600-11-7012
  • 1600-11-7015
  • 1600-01-8001
  • 1600-01-8004
  • 1600-01-8007
  • 1600-11-7013
  • 1600-00-1351
  • 1600-01-8002
  • 1600-01-8005
  • 1600-11-7011
  • 1600-01-7014
  • 1600-10-0021

হ্যাঁ, এই তালিকার বাইরে কোনও নাম্বার থেকে ফোন আসলেই ব্যক্তিগত বা আর্থিক কোনও তথ্য তাদেরকে দেবেন না। এমনকি সন্দেহজনক মনে হলেই ব্যাংকে রিপোর্ট করুন এবং নাম্বারটিকে ব্লক করে দিন।

কারণ সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধীরা প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে গ্রাহকদের ঠকানোর জন্য একের পর এক কৌশল তৈরি করছে। ব্যাংকের নাম করে ভয় দেখিয়ে ওটিপি বা ডেবিট কার্ডের নাম্বারও নিয়ে নিচ্ছে প্রতারকরা। আর একবার তথ্য হাতে চলে আসলেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: বিরাট সুখবর! একধাক্কায় বাড়ল ৬% DA, জুনেই মিলবে বকেয়া! পে কমিশন নিয়েও সুখবর

RBI-এর নির্দেশিকা

শুধু স্টেট ব্যাঙ্কই নয়, বরং ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক ও পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার জন্য শুধুমাত্র +৯১ ১৬০০ সিরিজের নাম্বার ব্যবহার করবে।

Leave a Comment