Seva Setu Abhiyan: ২ থেকে ৪ অক্টোবর ৩ দিন চলবে শিবির, কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন জানুন

Seva Setu Abhiyan 2026: অক্টোবরের শুরুতেই রাজ্যজুড়ে তিন দিনের বিশেষ সরকারি শিবির বসছে। ২ থেকে ৪ অক্টোবর হবে ‘সেবা সেতু অভিযান’ (Seva Setu Abhiyan)। এর অধীনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার জনকল্যাণ শিবির (JKS) নামে সরকারি কর্মসূচী শুরু করেছে। এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন সহ অন্যান্য সমস্যার সমাধান পাওয়া যাবে। 

সেবা সেতু অভিযান কী?

রাজ্যের সব জেলা মিলিয়ে মোট ৩,১০৪টি শিবির বসবে। কেন্দ্র ও রাজ্য, দুই সরকারের বহু প্রকল্পের কাজ এক জায়গা থেকেই সারা যাবে। শিবিরে গিয়ে সরাসরি আবেদন করা যাবে, নথি যাচাই করানো যাবে, পরিষেবা নেওয়া যাবে, এমনকি কোনও অভিযোগ থাকলে তা জানানোও যাবে।

সেবা সেতু অভিযানে কি কি সুবিধা পাবেন?

প্রকল্পের তালিকা বেশ লম্বা। সুবিধার জন্য কে কোন কাজে যেতে পারেন, সেভাবেই সাজিয়ে দিলাম:

(১) পড়ুয়া ও তরুণরা: প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু, সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পিএম ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ ও দক্ষতা প্রশিক্ষণ প্রকল্প, উৎকর্ষ বাংলা ও রোজগার সেবা পোর্টাল।

(২) কৃষক ও মৎস্যজীবী:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • পিএম-কিষান
  • কিষান ক্রেডিট কার্ড
  • সয়েল হেলথ কার্ড
  • কৃষি পরিকাঠামো তহবিল
  • পিএম মৎস্য কিষান সমৃদ্ধি যোজনা
  • উদ্যানপালন ও ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্প।

(৩) মহিলা ও পরিবার:

  • অন্নপূর্ণা যোজনা
  • কন্যাশ্রী
  • সুকন্যা সমৃদ্ধি
  • উজ্জ্বলা যোজনা
  • গরিব কল্যাণ অন্ন যোজনা
  • রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা
  • আয়ুষ্মান ভারত।

(৪) শ্রমিক ও কাজের খোঁজে থাকা মানুষ:

  • ই-শ্রম
  • শ্রম যোগী মান-ধন
  • বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা
  • পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প
  • আর ভিবি-জি রামজি বা এমজিএনরেগার জব কার্ড।

(৫) ছোট ব্যবসায়ী:

  • পিএম বিশ্বকর্মা
  • পিএমইজিপি
  • উদ্যম রেজিস্ট্রেশন
  • মুদ্রা ঋণ
  • পিএম স্বনিধি
  • স্বনির্ভর গোষ্ঠীর ঋণ সংযোগ।

(৬) ব্যাঙ্ক ও বিমা:

  • জনধন অ্যাকাউন্ট
  • জীবন জ্যোতি ও সুরক্ষা বিমা যোজনা
  • অটল পেনশন যোজনা।

(৭) জমি ও বাড়ি:

  • জমির মিউটেশন
  • রেকর্ডের ছোটখাটো সংশোধন
  • পাট্টার আবেদন
  • শহরের আবাস যোজনা
  • সূর্য ঘর যোজনা
  • শৌচালয় নির্মাণ প্রকল্প।

এর সঙ্গে আধার নথিভুক্তি ও সংযুক্তিকরণ এবং নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদনের ব্যবস্থাও থাকছে। আলাদা করে থাকছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ভোক্তা সচেতনতার কর্মসূচি এবং ‘এক গাছ মায়ের নাম’ নামে গাছ লাগানোর উদ্যোগ।

কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন?

প্রকল্প ভেদে নথি আলাদা হয়, তবে এই কাগজগুলো আসল ও জেরক্স দুই কপিতেই সঙ্গে রাখা ভালো:

  • আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড
  • ব্যাঙ্কের পাসবই, যেখানে অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড স্পষ্ট
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • জাতিগত শংসাপত্র (তপশিলি জাতি, উপজাতি বা ওবিসি হলে)
  • মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ (স্কলারশিপ ও ঋণের জন্য)
  • জমির দলিল, পর্চা বা খতিয়ান (জমি ও কৃষি সংক্রান্ত কাজে)

নিজের এলাকার শিবির কোথায় বসছে, কীভাবে দেখবেন?

জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট jks.wb.gov.in-এ যান। সেখানে ‘Locate a Shivir’ অপশনে ক্লিক করে নিজের জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড বেছে নিলেই আপনার এলাকার শিবিরের তালিকা ও ঠিকানা দেখা যাবে। সাইটে কোন প্রকল্পের সুবিধা কোথায় মিলবে, তার তালিকাও দেওয়া আছে।

সেবা সেতু অভিযান হেল্পলাইন নম্বর

হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫০১১৭ (টোল-ফ্রি) এবং ০৩৩-২২১৪০১৫২।

আরও পড়ুন: অন্নপূর্ণা প্রকল্পে আবার ৫০০ টাকা বাড়বে? প্রশাসনিক সভায় ঠিক কী কী জানালেন মুখ্যমন্ত্রী?

সব মিলিয়ে, শিবির মাত্র তিন দিনের। তাই এখন থেকেই কাগজপত্র গুছিয়ে রাখুন, আর কোন কাজের জন্য যাবেন সেটা আগে থেকে ঠিক করে নিন। তাহলে শিবিরে গিয়ে অযথা সময় নষ্ট হবে না।

Leave a Comment