রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে এবং সরকারি চাকরির প্রস্তুতিতে সাহায্য করার জন্য রাজ্য সরকার চালু করেছে নতুন প্রকল্প ‘বাংলার যুবশক্তি’ (Banglar Yuva Shakti)।
এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত বেকারদের প্রতি মাসে ৩০০০ এবং ২০০০ টাকার আর্থিক ভাতা দেওয়া হবে।
কিন্তু অনেকেই ভাবছেন, আবেদন করলেই কি সহজে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে? একেবারেই নয়! ফর্ম পূরণের আগে সরকারের একটি কড়া নিয়ম না জানলে আপনার আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে।
মাসে কত টাকা ইনকাম থাকলে আবেদন বাতিল হবে?
রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রকল্পটি তৈরি করা হয়েছে মূলত সেইসব বেকার ছাত্রছাত্রীদের জন্য, যাঁদের আর্থিক সাহায্য সত্যিই প্রয়োজন। তাই যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল, তাঁদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, আবেদনকারীর পরিবারের কোনো সদস্য যদি আয়কর (Income Tax) প্রদান করে থাকেন, তবে সেই পরিবারের ছেলেমেয়েরা যুবশক্তি প্রকল্পের কোনো সুবিধা পাবেন না।
বর্তমানে নতুন কর ব্যবস্থায় (New Tax Regime) কোনো ব্যক্তির বার্ষিক আয় ১ লাখ টাকার বেশি হলে তাঁকে আয়কর দিতে হয়। অর্থাৎ, আপনার পরিবারের মাসিক আয় যদি ১ লাখ টাকার বেশি হয়, তবে আপনি সরকারি খাতায় আয়করদাতা হিসেবে গণ্য হবেন এবং যুবশক্তি প্রকল্পে আপনার আবেদন সরাসরি বাতিল বা রিজেক্ট হয়ে যাবে।
আর কী কী কারণে যুবশক্তির আবেদন বাতিল হতে পারে?
শুধু আয়কর বা ইনকাম নয়, আরও বেশ কয়েকটি কারণে আপনার আবেদন বাতিল হতে পারে:
- আবেদনকারী নিজে যদি ইতিমধ্যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় স্থায়ী চাকরিতে যুক্ত থাকেন।
- আবেদনকারী যদি রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো প্রকল্প থেকে মাসিক ভাতা বা পেনশন পেয়ে থাকেন।
- ফর্মে যদি ভুল তথ্য দেওয়া হয় বা ইনকাম প্রমাণের ক্ষেত্রে কোনো জাল বা ফেক ডকুমেন্টস জমা দেওয়া হয়, তবে আবেদন তো বাতিল হবেই, পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।
আরও পড়ুন: যুবশক্তি প্রকল্পের টাকা দুইভাগে দেওয়া হবে! হয়ে গেল বড় ঘোষণা
তাই যুবশক্তি প্রকল্পের অফিশিয়াল পোর্টালে ফর্ম ফিলাপ করার সময় অবশ্যই নিজের পরিবারের আয়ের সঠিক তথ্য এবং অরিজিনাল ডকুমেন্টস আপলোড করবেন।
