রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে চালু হওয়া মেগা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) নিয়ে ফের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই নভেম্বর মাসের ষষ্ঠ কিস্তির টাকা রাজ্যের দেড় কোটির বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে।
কিন্তু এর মাঝেই অভিযোগ উঠেছে যে, যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা এখনও একটি কিস্তির টাকাও পাননি। অন্যদিকে, সম্পূর্ণ অযোগ্য বা নিয়ম-বহির্ভূত হওয়া সত্ত্বেও অনেকে বেআইনিভাবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরকারি অনুদান নিচ্ছেন। এই দুর্নীতি রুখতেই এবার রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভা স্তরে নতুন করে অন্নপূর্ণা যোজনার কড়া ভেরিফিকেশন বা তথ্য যাচাই পর্ব শুরু হয়েছে।
কাদের নাম অন্নপূর্ণা থেকে বাদ যেতে পারে?
গত জুন মাসে অন্নপূর্ণা যোজনা শুরু হওয়ার সময় সরকারের তরফ থেকে স্পষ্টভাবে কিছু কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল।
বলা হয়েছিল, যাঁদের পরিবারের নিজস্ব তিনটি বা তার বেশি পাকা ঘর (Pucca House) রয়েছে, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
এছাড়া সরকারি চাকরিজীবী বা আর্থিকভাবে সচ্ছল পরিবারের মহিলারাও এই প্রকল্পের টাকা পাবেন না।
কিন্তু তা সত্ত্বেও বহু মহিলা ভুয়ো তথ্য দিয়ে বা তথ্য লুকিয়ে এতদিন ধরে সরকারি টাকা নিয়ে আসছিলেন বলে খবর। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই নতুন ভেরিফিকেশনে যাঁদের তথ্যে গরমিল বা জালিয়াতি পাওয়া যাবে, তাঁদের নাম সরাসরি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে।
সন্দেহজনক উপভোক্তাদের নতুন তালিকা
ইতিমধ্যেই বিভিন্ন পুরসভার তরফ থেকে অযোগ্য বা সন্দেহজনক উপভোক্তাদের একটি আলাদা তালিকা (List) প্রকাশ করা হয়েছে। যে সমস্ত মহিলার নাম এই সন্দেহজনক তালিকায় রয়েছে, তাঁদের অবিলম্বে পুরসভায় গিয়ে নিজেদের সঠিক তথ্য প্রমাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কী কী ডকুমেন্টস জমা দিতে হবে?
যাঁদের নাম নতুন করে ভেরিফিকেশনের আওতায় এসেছে, তাঁদের মূলত ৪টি গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে:
১. নিজের আসল আধার কার্ডের পরিষ্কার জেরক্স।
২. ২০২৬ সালের সাম্প্রতিক ভোটার স্লিপ বা রিসেন্ট ভোটার তালিকা।
৩. নিজের ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার পরিষ্কার জেরক্স কপি।
৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ—নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে তোলা আবেদনকারীর একটি সাম্প্রতিক ছবি।
