প্যান কার্ড ২.০-তে কী সুবিধা মিলবে? কীভাবেই বা পাবেন, পুরনো কার্ড কি বাতিল? জেনে নিন

আধার কার্ডের পর এবার প্যান কার্ডেও আসছে কিউআর কোড। সুরক্ষা এবং ভেরিফিকেশনকে আরো জোরদার করতে ভারতের আয়কর বিভাগ এবার নিয়ে এসেছে প্যান কার্ড ২.০ (Pan Card 2.0)। তবে এতদিন আমরা যে প্যান কার্ড ব্যবহার করতাম, তা আগের মতই বৈধ থাকছে। কিন্তু এখন থেকে যারা নতুন প্যান কার্ড তৈরি করবেন বা রি-প্রিন্ট করবেন, তারা কিউআর কোডযুক্ত আধুনিক প্যান কার্ড পাবেন।

প্যান কার্ড ২.০-এর মূল বৈশিষ্ট্য এবং সুবিধা

প্যান কার্ড ২.০-তে রয়েছে আধুনিক ডিজাইন এবং কিউআর কোড যুক্ত সিকিউরিটি থ্রেড। পাশাপাশি এর মাধ্যমে ভেরিফিকেশন হবে খুব দ্রুত এবং ই-প্যান এক ক্লিকেই ডাউনলোড করা যাবে। সবথেকে বড় ব্যাপার, ফিজিক্যাল কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যাবে এবং আগের প্যান কার্ড পুরোপুরি বৈধ থাকবে, নতুন কার্ড বাধ্যতামূলক নয়।

প্যান কার্ড ২.০-তে আবেদন করার জন্য কী কী প্রয়োজন?

নতুন এই প্যান কার্ড ২.০-তে আবেদন করতে গেলে যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, তা হল—আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড। তবে হ্যাঁ, এগুলির মধ্যে যেকোনো একটি হলেই হবে।

আরও পড়ুন: বিনামূল্যে ট্রেনিং করিয়ে দেওয়া হবে চাকরি! মেয়েদের জন্য কেন্দ্র চালু করলো নব্যা যোজনা

আবেদন কীভাবে করবেন?

প্যান কার্ড ২.০-এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে NSDL-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। 
  • এরপর প্যান নাম্বার, আধার নাম্বার এবং জন্ম তারিখ ইনপুট করুন। 
  • তারপর সমস্ত শর্ত মেনে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এরপর মোবাইল বা ইমেইলে ওটিপি দিয়ে ভেরিফাই করুন। 
  • ১০ মিনিটের মধ্যেই ওটিপি দিয়ে ভেরিফাই প্রক্রিয়া শেষ করতে হবে। 
  • তারপর পেমেন্ট পেজে গিয়ে ৫০ টাকা রি-প্রিন্ট ফি প্রদান করুন। 
  • এবার রসিদটি সেভ করে রাখুন। 
  • ২৪ ঘন্টা পর আপনি ই-প্যান ডাউনলোড করে নিতে পারবেন। 
  • এমনকি ১৫ থেকে ২০ দিনের মধ্যে পোস্ট অফিসে আপনার ফিজিক্যাল কার্ডও চলে আসবে।

Leave a Comment