জুলাই মাসে ১৩ দিন বন্ধ ব্যাংক, একনজরে দেখে নিন ছুটির তালিকা

জুলাই মাসে কি ব্যাংকের কোনও গুরুত্বপূর্ণ কাজের প্ল্যান করছেন? তাহলে আজকের প্রতিবেদনে জুলাই মাসের ব্যাংকের ছুটির তালিকা (Bank Holidays) দেখে নিন। কারণ ২০২৫ সালের জুলাই মাসে মোট ১৩ দিন বন্ধ থাকছে ব্যাংক। বিভিন্ন উৎসব, আঞ্চলিক ছুটি, সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংকের কর্মদিবসের সংখ্যা এবার অনেকটাই কম। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

জুলাই ২০২৫-এ কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে? 

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এবার জুলাই মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ থাকছে। তালিকায় রয়েছে-

  • ৩ জুলাই, বৃহস্পতিবার খারচি পুজো উপলক্ষে ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে। 
  • ৫ জুলাই, শনিবার গুরু হরগোবিন্দজির জন্মদিন উপলক্ষে জন্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ৬ জুলাই, রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১২ জুলাই, শনিবার দ্বিতীয় শনিবার উপলক্ষে সর্বভারতীয় ছুটি থাকবে। 
  • ১৩ জুলাই, রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১৪ জুলাই, সোমবার আঞ্চলিক ছুটি উপলক্ষে মেঘালয়ে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১৫ জুলাই, মঙ্গলবার হারেলা উৎসব উপলক্ষে উত্তরাখণ্ডের ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১৬ জুলাই, বুধবার আঞ্চলিক ছুটি উপলক্ষে দেরাদুনে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১৭ জুলাই, বৃহস্পতিবার আঞ্চলিক ছুটি উপলক্ষে মেঘালয়ে ব্যাংক বন্ধ থাকবে।
  • ১৯ জুলাই, সোমবার আঞ্চলিক ছুটি উপলক্ষে ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২০ জুলাই, রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২৬ জুলাই, শনিবার চতুর্থ শনিবার উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২৭ জুলাই, রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২৮ জুলাই, সোমবার আঞ্চলিক ছুটি উপলক্ষে সিকিমে ব্যাংক বন্ধ থাকবে।

আরও পড়ুন: এবার যুক্ত হচ্ছে IPO! শুরু হচ্ছে স্টক মার্কেটে PhonePe-র রাজত্ব

এই কদিন কী কী পরিষেবা চালু থাকবে?

যদিও এই নির্দিষ্ট দিনগুলিতে ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকবে। তবে আর্থিক লেনদেন থেমে থাকবে না। কারণ, আপনি এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, মোবাইল ব্যাংকিং, সব পরিষেবাই ব্যবহার করতে পারবেন স্বাভাবিকভাবে। তবে ব্যাংকিং সেক্টরে দরকার পড়লে অবশ্যই আগেভাগে সেরে নেবেন।

Leave a Comment