আধারে এই ভুল করলেই বিপদ! এবার বাড়িতে বসেই করে নিন সব আপডেট

আপনার আধার কার্ডে (Aadhaar Card) কি ভুল ঠিকানা রয়েছে? কিংবা পুরনো মোবাইল নম্বর রয়েছে, যেটায় আর ওটিপি পাচ্ছেন না? অথচ স্কুল-কলেজে ভর্তি বা ব্যাংক থেকে রেশন, সবকিছুতেই আধার কার্ড দিয়ে রেখেছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।

কারণ, ভুল তথ্য থাকলে শুধুমাত্র বিপদ নয়, বরং জটিলতায় পড়তে পারেন। হ্যাঁ, আধার এখন শুধু পরিচয়পত্র নয়, বরং নাগরিকের ডিজিটাল প্রমাণপত্র। তবে এই ভুলগুলো শুধরে নিতে আর আধার সেন্টারে লাইনে দাঁড়াতে হবে না। কারণ UIDAI এবার বাড়িতে বসেই সমস্ত কিছু আপডেট করার সুযোগ করে দিয়েছে।

আধারে ভুল থাকলে কী সমস্যা হবে?

ধরুন, কারো হাওড়ায় বাড়ি। এবার তার আধারে বানান ভুল করে লেখা হয়েছে হাড়োয়া। সেক্ষেত্রে কেওয়াইসি করলে ব্যাংকের তথ্য ভুল আসবে। পাশাপাশি সরকারি চিঠিপত্র অন্য ঠিকানায় চলে যেতে পারে। এমনকি চাকরির আবেদন কিংবা পাসপোর্টে জটিলতা দেখা যেতে পারে। তাই আগেভাগেই এই ভুল শুধরে নেওয়া জরুরী। 

ঘরে বসে ঠিক করুন আধারের তথ্য

UIDAI-র নতুন পদক্ষেপে নভেম্বর মাস থেকে সাধারণ মানুষ নিজের মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই আধার কার্ডের তথ্য সংশোধন করতে পারবে। এমনকি বাড়িতে বসে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ সব কিছুই করা যাবে আপডেট।

এর জন্য আধারের অফিসিয়াল পোর্টাল বা মাই আধার অ্যাপ লগইন করতে হবে। তারপর সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপর ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কনফার্মেশন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেটেড আধার ডাউনলোড করে নিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: এই কাজ না করলে ঢুকবে না ২০ তম কিস্তির টাকা! পিএম কিষান নিয়ে বিরাট আপডেট

কোন কাজগুলোর জন্য আধার সেন্টারে যেতে হবে?

UIDAI জানিয়েছে, শুধুমাত্র বায়োমেট্রিক আপডেট অর্থাৎ, আঙ্গুলের চাপ এবং চোখের রেটিনা স্ক্যান করার জন্য আধার সেন্টারে যেতে হবে। এই কাজগুলো বাড়িতে বসে করা যাবে না। 

এমনকি খুব শীঘ্রই আধার কিউআর কোড-ভিত্তিক ইলেকট্রনিক পরিচয় ব্যবস্থা চালু করতে চলেছে UIDAI। আর এতে আধার সংক্রান্ত প্রতারণা এবং জালিয়াতির ঝুঁকি অনেকটাই কমবে এবং ডিজিটাল প্রক্রিয়া নিরাপদ হবে। তাই বাড়িতে বসে এখনই সবকিছু আপডেট করে ফেলুন।

Leave a Comment