১ জুলাই থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের সব নিয়ম! দেখে নিন ঝটপট

জুলাই মাসের প্রথম দিন থেকে ব্যাংকিং নিয়ম (Banking Rules) বদলে যাচ্ছে। দেশের দুটি বড় বড় প্রাইভেট ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাংক এবার নিজেদের নিয়মে বিরাট পরিবর্তন আনছে, যা সরাসরি প্রভাব ফেলবে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের উপর। 

জানা যাচ্ছে, ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে চার্জ বাড়ানো থেকে শুরু করে এটিএম ট্রানজেকশনের নতুন নিয়ম আসছে। আর সবকিছু মিলিয়ে ব্যাংকিং খরচের বোঝা অনেকটাই বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী কী পরিবর্তন আসছে।

এইচডিএফসি ব্যাংকের পরিবর্তন

খোঁজ নিয়ে জানা গেল, যদি আপনি MPL, Dream11-র মত গেমিং অ্যাপে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে প্রতি মাসে ১০,০০০ টাকার বেশি করে খরচ করেন, তাহলে ১% অতিরিক্ত চার্জ দিতে হবে। এমনকি Paytm, Mobikwik-র মতো থার্ড পার্টি ওয়ালেটে মাসে ১০,০০০ টাকার বেশি লোড করলেই কাটা যাবে ১% চার্জ।

তবে বলে রাখি, ১৫,০০০ টাকার বেশি ফুয়েল খরচের উপরেও লাগু হতে পারে অতিরিক্ত চার্জ। আর বিদ্যুৎ, জল এবং গ্যাসের বিল যদি মাসে ৫০,০০০ টাকার বেশি হয়, তাহলেও ১% অতিরিক্ত চার্জ গুনতে হতে পারে। 

আইসিআইসিআই ব্যাংকে কী পরিবর্তন?

জানা যাচ্ছে, মেট্রো শহরে এখন থেকে মাসে মাত্র তিনটি করে ফ্রি এটিএম ট্রানজেকশন পাওয়া যাবে এই ব্যাংকে এবং ছোট শহরের ফ্রি এটিএম ট্রানজেকশনের সংখ্যা থাকবে পাঁচটি। পাশাপাশি প্রতিটি ট্রানজেকশনে ২৩ টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে, যেখানে আগে ছিল ২১ টাকা। আর ব্যালেন্স চেক বা অন্যান্য নন ফিনান্সিয়াল ট্রানজেকশনের জন্য ৮.৫ টাকা করে চার্জ ধার্য করা হয়েছে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: ১৫ জুলাই থেকে বদলে যাচ্ছে SBI ক্রেডিট কার্ডের নিয়ম! গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে?

কারা প্রভাবিত হবেন এই পরিবর্তনের ফলে? 

এই নতুন নিয়ম কার্যকর হলে ছোট ছোট লেনদেনে ব্যাংকিং খরচ অনেকটাই বাড়বে। আবার অনেকেই যারা থার্ড পার্টি ওয়ালেটে বা গেমিং অ্যাপে নিয়মিত টাকা খরচ করেন, তাদের পকেট থেকে বেশি পরিমাণে টাকা খোয়াতে হবে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এই নিয়মগুলোর মূল উদ্দেশ্য, ব্যাংকের পরিষেবা ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখা।

Leave a Comment