সরকারি কর্মীদের জন্য খারাপ খবর! মিলবে না আর কোনও ডিএ বা পে কমিশনের সুবিধা

২০২৫ সালের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর মহার্ঘ ভাতা বা অষ্টম বেতন কমিশনের (DA And Pay Commission) সুবিধা পাবে না। হ্যাঁ, এমনই দাবি করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট। মুহূর্তের মধ্যে সেই পোস্ট লাখ লাখ মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে। আর এতে করে স্বাভাবিকভাবেই সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই ভাইরাল খবরের পেছনে আসল সত্যিটা কী? চলুন জেনে নিই।

কী লেখা রয়েছে ভাইরাল মেসেজে?

ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হচ্ছে, ২০২৫ সালের অর্থ আইনে বড়সড় পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার। পেনশনভোগীরা আর কোনোভাবে মহার্ঘ ভাতা বা নতুন পে কমিশনের সুবিধা পাবে না।

এমনকি অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেই না। আর এই বক্তব্যে ভয় ধরেছে লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে। বিশেষ করে, যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন বা অবসর নিতে চলেছেন।

অবশেষে মুখ খুলল কেন্দ্র সরকার

তবে সোশ্যাল মিডিয়ার এই বিতর্ক তুঙ্গে উঠতেই ভুয়ো খবর নিয়ে শেষমেষ কেন্দ্র সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, এ ধরনের কোনোরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডিএ বা ভবিষ্যতের পে কমিশন বাতিল হচ্ছে না। আর যারা এই ধরনের খবর ছড়াচ্ছে, তারা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে।

আসলে ২০১১ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলসের ৩৭ নম্বর ধারায় কিছুটা সংশোধন এনেছিল কেন্দ্র সরকার। সেখানে বলা হয়েছে, যদি কোনও সরকারি কর্মচারী অসদাচরণের কারণে বরখাস্ত হয়ে যায়, তাহলে তাকে অবসর পরবর্তীতে আর সুযোগ-সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ, এই নিয়ম শুধুমাত্র অসদাচরণের দায়ে বরখাস্ত হওয়া কর্মীদের জন্যই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: বিল আসছিল দ্বিগুণ, রাজ্যজুড়ে অভিযোগে তোলপাড়! এবার বন্ধ হল স্মার্ট মিটার

ডিএ বাড়ার পাশাপাশি আসছে সুখবর

বলে রাখি, চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ২% বৃদ্ধি করা হয়েছিল। আর জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসের বকেয়া সহ মার্চ মাসে বর্ধিত বেতন দিয়েও দেওয়া হয়েছে। বর্তমানে ডিএ’র হার দাঁড়িয়েছে ৫৫ শতাংশ। আর বিশেষজ্ঞরা মনে করছে, ২০২৫ সালে আরো একবার ডিএ বাড়তে পারে। এমনকি ২০২৬ এর শুরুতে নতুন বেতন কমিশন গঠিত হতে পারে।

Leave a Comment