১৫ ফেব্রুয়ারি, রবিবার থাকে বাংলার যুব সাথী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ এপ্রিল থেকে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবে। আগামী ৫ বছর পর্যন্ত মিলবে এই সুবিধা। সেই হিসেবে ৫ বছরে একজন মোট ৯০,০০০ টাকার আর্থিক সুবিধা পেয়ে যাবে সরকারের পক্ষ থেকে।
এই ৫ বছরের মধ্যে একজন বেকার যদি চাকরি পেয়ে যায় তবে সে আর যুব সাথী প্রকল্পের সুবিধা পাবেনা। আর যদি চাকরি না পায় তবে সুবিধা পেতে থাকবে। পাঁচ বছর পরও যদি একজন যুবক বা যুবতী চাকরি না পায় তবে সরকার যদি সুবিধার সময়সীমা বাড়িয়ে দেয় তবে টাকা পাওয়া যাবে নতুন টাকা পাওয়া বন্ধ।
যুব সাথী প্রকল্প শুরু হওয়ার পরেই অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে কোন কোন সরকারি সুবিধা পেলে এই যুব সাথীতে আবেদন করা যাবেনা। কেননা অনেকেই লক্ষ্মীর ভান্ডার পায়, কৃষক বন্ধুর টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢোকে, সেইসাথে অনেক ছেলে-মেয়ে আছে যারা কোনো বেসরকারি কোম্পানীতে কাজ করে। চলুন আজকের এই পোষ্টে আমরা সেইসমস্ত প্রশ্নের উত্তর জেনে নিই।
যুব সাথী প্রকল্পের সুবিধা কারা পাবেনা?
যুব সাথী প্রকল্পের সুবিধা, মাধ্যমিক পাশ এবং ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলেই সবাই পাবে এমনটা কিন্তু না। কারা কারা এর সুবিধা পাবেনা দেখে নিন-
- যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্টে আছে তারা যুব সাথীর সুবিধা পাবেনা।
- রাজ্য সরকারের পেনশন স্কিমের লিস্টে যার আছে তারা এই সুবিধা থেকে বঞ্ছিত।
- সেইসাথে পশ্চিমবঙ্গ সরকারের যেকোনো সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে যাদের নাম আছে তারা পাবেনা এই প্রকল্পের টাকা।
- সেইসাথে যেসমস্ত যুবক-যুবতী কোনোনা কোনো সরকারি বা বেসরকারি অফিসে কাজ করছে তারাও পাবেনা।
যুব সাথী প্রকল্পের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন করতে গেলে যেসব ডকুমেন্টগুলি অবশ্যই লাগবে, সেগুলি হলো-
- মাধ্যমিকের অ্যাডমিড কার্ড
- মাধ্যমিকের মার্কশীট/ মাধ্যমিক পাশ সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি।
- SC, ST, OBC সার্টিফিকেট (যদি থাকে)
Banglar Yuba Sathi: Online Appication
Banglar Yuba Sathi: Form PDF
