মহার্ঘ ভাতা (DA) কী, কেন দেওয়া হয়? কোন রাজ্যে কত শতাংশ পাওয়া যাচ্ছে?

সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের ক্ষেত্রে মহার্ঘ ভাতার (Dearness Allowance) গুরুত্ব অপরিসীম। দিনের পর দিন যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, কর্মচারী এবং পেনশনভোগীদের সংসার চালানো দুস্কর হয়ে পড়েছে। তবে মহার্ঘ ভাতা তাদের আর্থিকভাবে সচ্ছল রাখতে সাহায্য করে। 

সম্প্রতি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ডিএ বাড়ানোর পর এই বিষয় আবারো আলোচনার শিরোনামে উঠে এসেছে। চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি, মহার্ঘ ভাতা আসলে কী, কেন গুরুত্বপূর্ণ এবং কোন রাজ্যে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। 

মহার্ঘ ভাতা আসলে কী?

মহার্ঘ ভাতা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতনের একটি অংশ। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বাজারে জীবনযাত্রার খরচ যে হারে বাড়ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের এই ভাতা প্রদান করা হয়। আর এটি বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন হারে দেওয়া হয়, যা জীবনযাত্রার ব্যয়ে তারতম্য বজায় রাখতে সাহায্য করে।

জানিয়ে রাখি, মহার্ঘ ভাতা সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক বা AICPI-র উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। প্রতি ছয় মাস অন্তর কেন্দ্র সরকার ডিএ সংশোধন করে থাকে। উল্লেখ্য, রাজ্য সরকারগুলি নতুন অর্থবছরের শুরুতে সামান্য পরিমাণে ডিএ বাড়িয়ে থাকে।

কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতার হার

প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২% বৃদ্ধি করা হয়েছিল। আগে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিল, এখন তা ৫৫%-এ দাঁড়িয়েছে। আর কেন্দ্রের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী জুলাই মাসেও ২-৩% ডিএ বৃদ্ধি করা হতে পারে।

বাংলার ডিএ নিয়ে কী খবর?

এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছে। এ নিয়ে রাজ্য সরকার এবং কর্মী সংগঠনগুলির মধ্যে আন্দোলনও দেখা যাচ্ছে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা অনেকটাই কম। ফলে বঞ্চনার শিকার হচ্ছে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীরা।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা ১৮% ধারে মহার্ঘ ভাতা পাচ্ছে। যদিও কিছুদিন আগে বাংলার মহার্ঘ ভাতা ছিল ১৪%। তবে নতুন অর্থবছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ৪% ডিএ বাড়িয়ে ১৮%-এ উন্নীত করেছে।

আরও পড়ুন: বারবার ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি জমা দিতে হবে না! নতুন নিয়ম আনলো RBI

অন্যান্য রাজ্যের কী ছবি?

বর্তমানে অন্যান্য রাজ্যের মহার্ঘ ভাতা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো-

  • হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চন্ডিগড়, ছত্রিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, ওড়িশা, পদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দমন ও দিউ এবং লাক্ষাদ্বীপে ৫৫% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। অর্থাৎ, এই রাজ্যগুলিতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছে সরকারি কর্মচারীরা।
  • জন্মু ও কাশ্মীর, লাদাখ, সিকিম ইত্যাদি রাজ্যে ৫৩% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।
  • মেঘালয়ে ৪৯% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।
  • পাঞ্জাবে ৪২% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। 
  • মিজোরামে ৪০% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। 
  • মনিপুরে ৩৯% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। 
  • অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে ৩৩.৬৭% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। 
  • ত্রিপুরাতে ৩৩% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। 
  • পশ্চিমবঙ্গে ১৮% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। 
  • কর্নাটকে ১০.৭৫% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। 
  • মহারাষ্ট্রে ৪৫৫% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।

Leave a Comment