LPG, প্যান কার্ড থেকে ট্রেনের টিকিট বুকিং! ১ জুলাই থেকে বদলে যাচ্ছে ৬ নিয়ম

জুলাই মাস মানেই বর্ষা, আর পথ ঘাট ভেজা। আর নতুন মাসের প্রথম দিনে দৈনন্দিন জীবনে এমন কিছু পরিবর্তন (Rules Change) আসছে, যা পকেটেও প্রভাব ফেলবে। রান্নার গ্যাস থেকে শুরু করে ট্রেনের টিকিট, ব্যাংকিং লেনদেন, সবকিছুই বদলে যাচ্ছে। তাই আগেভাগেই জেনে নেওয়া ভালো যে, কোন কোন পদক্ষেপ আগে থেকেই নিতে হবে। 

এলপিজি সিলিন্ডারের দাম

প্রতিমাসের প্রথম দিনে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়। আর এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। গ্যাসের দাম যদি বেড়ে যায়, তাহলে শুধু মধ্যবিত্তর রান্নাঘরে নয়, বরং বাজেটেও প্রভাব পড়বে। আর ১ জুলাই থেকে দাম কতটা বাড়বে বা কমবে, তা জানার অপেক্ষায় এখন গোটা দেশ। তবে অনুমান করা হচ্ছে, এবার কিছুটা দাম কমতে পারে।

প্যান কার্ড করতে হলে আধার বাধ্যতামূলক

যারা নতুন প্যান কার্ড তৈরি করতে চাইছেন, তাদের জন্য বড় আপডেট হল- ১ জুলাই থেকে আধার কার্ড বাধ্যতামূলক। এছাড়া যাদের এখনো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়নি, তাদের জন্য শেষ সময় সময় ৩১ ডিসেম্বর। নাহলে ভবিষ্যতে আয়কর ফাইল করা থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।

রেলের টিকিট বুকিং-এ নিয়ম পরিবর্তন

রেলযাত্রীদের জন্য বিরাট পরিবর্তন। কারণ নন এসি ক্লাসে প্রতি কিমিতে এবার ১ পয়সা এবং এসি ক্লাসে ২ পয়সা করে ভাড়া বাড়ছে। আর এখন থেকে কোনও কোচের মোট আসনের ২৫%-র বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা যাবে না। এমনকি মহিলা ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড় থাকবে।

আইআরসিটিসি তৎকাল টিকিটে নিয়ম

তৎকাল টিকিট বুক করতে হলে এবার আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ থাকতে হবে। ১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। আর ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ। বুকিং-এর সময় আধার লিঙ্ক করা মোবাইলে আসা ওটিপি না দিলে কোনো ভাবে টিকিট কনফার্ম হবে না।

আইসিআইসিআই ব্যাংকের এটিএমে নিয়ম

আপনি যদি আইসিআইসিআই ব্যাংকের গ্রাহক হন, তাহলে এখনই সাবধান। কারন নতুন নিয়ম অনুযায়ী, মেট্রো শহরে মাসে তিনবার এবং নন মেট্রো শহরে পাঁচবার টাকা তোলা যাবে। আর তারপর প্রতিবারের জন্য ২৩ টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে।

আরও পড়ুন: UPI লেনদেন ব্যর্থ হলে সাথে সাথেই মিলবে রিটার্ন! ১৫ জুলাই থেকে নয়া নিয়ম আনছে PhonePe

এইচডিএফসি ক্রেডিট কার্ডে পরিবর্তন

এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি Paytm, PhonePe-র মত থার্ড পার্টি অ্যাপ দিয়ে বিল পেমেন্ট করেন, তাহলে অতিরিক্ত ১% চার্জ দিতে হবে। এছাড়াও বিদ্যুৎ বিল পেমেন্ট করতেও লাগবে আলাদা চার্জ। তাই এবার নিজের পেমেন্ট মোড বেছে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ।

Leave a Comment