পশ্চিমবঙ্গ সরকারের অধীনে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে। মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্য জাগো প্রকল্পে ৫০০০ টাকা সাহায্য প্রদান করা হয়। কিন্তু এই প্রকল্পটি লক্ষ্মীর ভান্ডারের মতো না। আজকের এই প্রতিবেদনে আমরা জাগো প্রকল্প কী, কারা এর সুবিধা পাবে, টাকা কখন কীভাবে দেওয়া হবে সেই সম্পর্কে জানবো।
জাগো প্রকল্পে (Jago Prakalpo)
পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই জাগো প্রকল্প চালু করেছে সরকার। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিক ক্ষমতায়ন,ক্ষুদ্র ব্যাবসাকে উৎসাহ দেওয়া, রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করা ইত্যাদি।
জাগো প্রকল্পের সুবিধা
পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরের অধীনে এই জাগো প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর আওতায় রাজ্যের প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন ৫০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজ্য সরকার এই প্রকল্পে ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রাম এবং শহর এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলি এর সুবিধার আওতায় পড়বে। আমাদের রাজ্যের প্রায় ১০ লাখ গোষ্ঠী এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানা গিয়েছে।
জাগো প্রকল্পে টাকা কীভাবে দেওয়া হয়?
জাগো প্রকল্পে ৫০০০ টাকা বছরে ১ বার দেওয়া হয়। এই টাকা সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ব্লক বা জেলা স্তরে তথ্য যাচাই করার পর ফাইনাল লিস্ট বের হয়। প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে এই টাকা দেওয়া হয়ে থাকে।
কারা জাগো প্রকল্পের সুবিধা পাবে?
নির্দিষ্ট কিছু শর্ত পালন করলে তবেই জাগো প্রকল্পের সুবিধা দেয় রাজ্য সরকার-
- অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী হিসেবে রেজিস্টার্ড থাকতে হবে।
- স্বনির্ভর গোষ্ঠীতে শুধুমাত্র মহিলা সদস্য থাকতে হবে।
- ঐ গোষ্ঠী কমপক্ষে ১ বছর ধরে অ্যাকটিভ থাকতে হবে।
- স্বনির্ভর গোষ্ঠীর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
- ব্যাঙ্কে অ্যাকাউন্ট কমকরে ৬ মাসের পুরনো হতে হবে।
- টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট থাকতে হবে।
- ব্যাঙ্কে অ্যাকাউন্টে মিনিমাম ৫০০০ টাকা থাকা আবশ্যক।
কারা জাগো প্রকল্পের সুবিধা পাবে?
- স্বনির্ভর গোষ্ঠী পুরুষদের মাধ্যমে পরিচালিত হলে হবেনা।
- যেসব স্বনির্ভর গোষ্ঠী কখনো ব্যাঙ্কে থেকে লোন নেয়নি তারা এই সুবিধা পাবেনা।
- ১ বছরের কম সময় ধরে স্বনির্ভর গোষ্ঠী আবেদন করতে পারবে না।
- ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০০ টাকা না থাকা স্বনির্ভর গোষ্ঠী এর সুবিধা থেকে বঞ্চিত হবে।
আরও পড়ুনঃ ‘যুব সাথী’ প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ হলো, এবার অনলাইন আবেদন আরও সহজ
