অন্নপূর্ণা সহ সব প্রকল্পে আধার বাতিল? টাকা পেতে বায়োমেট্রিক নিয়ম আনছে কেন্দ্র?

সরকারি প্রকল্পের আর্থিক সাহায্য পাওয়ার প্রক্রিয়ায় এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্র সরকার। এতদিন বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দিতে আধার কার্ডই ছিল একমাত্র প্রধান মাধ্যম। কিন্তু এবার সেই নিয়মে বড়সড় রাশ টানতে চলেছে প্রশাসন।

কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ এবং মৎস্য ও পশুপালন মন্ত্রী রাজীব রঞ্জন সিং (লালন সিংহ) জানিয়েছেন, সরকারি প্রকল্পের অর্থ প্রদানের ক্ষেত্রে আধার কার্ড আর মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে না। এর বদলে উপভোক্তাদের ভোটার পরিচয়পত্র (EPIC) এবং বায়োমেট্রিক তথ্যকেই অর্থ প্রদানের নতুন ভিত্তি করা হতে পারে।

পঞ্চায়েতি রাজ মন্ত্রকের এক জাতীয় কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এই পরিবর্তনের কথা জানান। তাঁর এই মন্তব্যের পরই দেশজুড়ে উপভোক্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

কেন আধার বাদ দিয়ে ভোটার কার্ডের ওপর জোর?

কেন্দ্রীয় মন্ত্রীর মতে, আধার কার্ড খুব সহজে তৈরি করা সম্ভব হওয়ায় জালিয়াতির ঝুঁকি অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। মন্ত্রী বলেন, “বর্তমানে গলিতে গলিতে আধার তৈরির কেন্দ্র ছড়িয়ে পড়েছে। যে কারও নামে মাত্র ৫ মিনিটে আধার কার্ড বানিয়ে ফেলা সম্ভব হচ্ছে। এই কারণে আধার আর সুরক্ষিত ভিত্তি থাকতে পারছে না।”

তিনি স্পষ্ট করে জানান, ভুয়ো সুবিধাভোগীদের চিরতরে রুখতে এবং প্রকল্পের টাকা যাতে সঠিক ব্যক্তির হাতেই পৌঁছায়, তার জন্যই ভোটার কার্ডের নম্বর এবং বায়োমেট্রিক আঙুলের ছাপ বা চোখের স্ক্যান বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে।

কোন কোন প্রকল্পে প্রভাব পড়তে পারে?

বর্তমানে কেন্দ্রের বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা সরাসরি আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হয়। এর মধ্যে রয়েছে:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • ১০০ বা ১২৫ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (VB-G RAM G)।

  • কৃষকদের আর্থিক সহায়তার প্রকল্প ‘পিএম কিষান সম্মান নিধি’।

  • প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা।

  • সামাজিক সুরক্ষা খাতের বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভান্ডার, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী পেনশন ইত্যাদি।

আরও পড়ুন: ৬০০০ নয়, এবার মিলবে ৯০০০ টাকা! কৃষক সম্মান নিধি আপনি কি পাবেন?

যদিও মন্ত্রী এখনও স্পষ্ট করেননি যে ঠিক কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে কিংবা প্রাথমিক পর্যায়ে কোন কোন প্রকল্পকে এর আওতায় আনা হবে। সরকারের পক্ষ থেকেও এখনও চূড়ান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন কড়া বার্তা স্পষ্ট করে দিচ্ছে যে, আগামী দিনে সরকারি সহায়তার টাকা পেতে ভোটার কার্ড ও বায়োমেট্রিক প্রমাণই হতে চলেছে আসল চাবিকাঠি।

Leave a Comment