রাজ্যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২৬! উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। West Bengal Municipal Service Commission (WBMSC) কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৩টি শূন্যপদে এই নিয়োগ করা হবে বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিতে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, আবেদন ফি ও নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো।


নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

বিষয়তথ্য
পরীক্ষা / নিয়োগের নামWBMSC Computer Assistant Recruitment 2026
নিয়োগকারী সংস্থাWest Bengal Municipal Service Commission (WBMSC)
মোট শূন্যপদ১৩
বিজ্ঞপ্তি প্রকাশ১১ মার্চ ২০২৬
আবেদন শুরু১৬ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক + কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা
নির্বাচন পদ্ধতিলিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট
অফিসিয়াল ওয়েবসাইটmscwb.org

নিয়োগ সংস্থা সম্পর্কে

West Bengal Municipal Service Commission পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা বিভিন্ন পৌরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষের জন্য কর্মী নিয়োগের দায়িত্ব পালন করে। রাজ্যের বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিতে এই সংস্থার মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন পদে নিয়োগ করা হয়।


গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১১ মার্চ ২০২৬
  • অনলাইন আবেদন শুরু: ১৬ মার্চ ২০২৬
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল ২০২৬
  • স্ক্রাইব আবেদনের সময়সীমা: ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৬

শূন্যপদের সংখ্যা

মোট ১৩টি শূন্যপদ রয়েছে এবং সবগুলোই বর্তমানে Unreserved (UR) ক্যাটাগরির জন্য নির্ধারিত।

যে যে ডেভেলপমেন্ট অথরিটিতে নিয়োগ হবে —

  • Burdwan Development Authority
  • Jaigaon Development Authority
  • Sriniketan Santiniketan Development Authority
  • Gangasagar Bakkhali Development Authority
  • Tarapith Rampurhat Development Authority
  • Bakreswar Development Authority
  • Patharchapuri Development Authority
  • Furfura Sharif Development Authority
  • Tarakeswar Development Authority
  • Changrabandha Development Authority
  • Mukutmanipur Development Authority
  • Gazaldoba Development Authority
  • Mohabani Development Authority

প্রতিটি ডেভেলপমেন্ট অথরিটিতে ১টি করে শূন্যপদ রয়েছে।

WBSMC Computer Assistant Notification


শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (10+2) পাশ হতে হবে। পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Diploma in Computer Application থাকতে হবে।


বয়সসীমা

  • সর্বনিম্ন বয়স: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়স: ৪০ বছর (১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী)

বয়সে ছাড় দেওয়া হবে —

  • SC / ST প্রার্থীদের ক্ষেত্রে: ৫ বছর
  • OBC প্রার্থীদের ক্ষেত্রে: ৩ বছর
  • PWD প্রার্থীদের ক্ষেত্রে: সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত

আবেদন ফি

ক্যাটাগরিফি
UR / OBC₹150 + ₹50 (Processing Charge) = ₹200
SC / ST / PWD₹50 (Processing Charge)

অন্য রাজ্যের SC/ST প্রার্থীদের সাধারণ ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে।


নির্বাচন পদ্ধতি

এই নিয়োগে প্রার্থীদের নির্বাচন করা হবে —

  • লিখিত পরীক্ষা
  • পার্সোনালিটি টেস্ট / ইন্টারভিউ

লিখিত পরীক্ষার সিলেবাস ও পদ্ধতি পরে কমিশনের পক্ষ থেকে জানানো হবে।


কীভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে পারেন —

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান (www.mscwb.org)
  2. “Advertisement No. 02 of 2026 – Computer Assistant” লিঙ্কে ক্লিক করুন
  3. নাম, ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন
  4. লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন
  5. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
  6. অনলাইনে আবেদন ফি জমা দিন
  7. সমস্ত তথ্য যাচাই করে ফর্ম সাবমিট করুন
  8. ভবিষ্যতের জন্য আবেদন ফর্মের প্রিন্ট কপি সংরক্ষণ করুন

আরও পড়ুনঃ যুবসাথীর টাকা ঢুকছে না অ্যাকাউন্টে? Payment Failed মেসেজ এলে এখনই করুন এই কাজ

Leave a Comment