রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত

চাকরির খোঁজে থাকা পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য সুখবর। উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

এই নিয়োগের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে। একটি পদে মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তাই স্বাস্থ্য দপ্তরে কাজ করার সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।

নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।


কোন কোন পদে নিয়োগ হবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ আরএইচ এবং ইসলামপুর মহকুমা হাসপাতাল-এ এই নিয়োগ করা হবে।

দুটি আলাদা পদে কর্মী নেওয়া হবে—

  • Nutritionist (NRC) – মোট ২টি শূন্যপদ
  • NRC Attendant – মোট ৮টি শূন্যপদ

বিভিন্ন সংরক্ষিত ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদ ভাগ করা হয়েছে।


শিক্ষাগত যোগ্যতা

Nutritionist (NRC)

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে B.Sc অথবা M.Sc ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীদের আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে

NRC Attendant

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অন্তত উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া হাসপাতালের আশেপাশে অর্থাৎ ৫ কিলোমিটারের মধ্যে বসবাসকারী স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।


বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য আলাদা বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

  • Nutritionist: ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • NRC Attendant: বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।


মাসিক বেতন

নিয়োগের পর নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী বেতন দেওয়া হবে।

  • Nutritionist: প্রতি মাসে ২৫,০০০ টাকা
  • NRC Attendant: প্রতি মাসে ৫,০০০ টাকা

আবেদন পদ্ধতি

এই নিয়োগের জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।

আবেদন করার ধাপগুলো হলো—

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট **www.wbhealth.gov.in**-এ যেতে হবে।
  • সেখানে Online Recruitment অপশনে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের লিঙ্কে ক্লিক করতে হবে।
  • আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় নথিপত্র যেমন ফটো, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে হবে।
  • সবশেষে নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।

North Dinajpur Health Recruitment Official Notification


আবেদন ফি

  • UR (সাধারণ) প্রার্থীদের জন্য: ১০০ টাকা
  • SC/ST/OBC/EWS প্রার্থীদের জন্য: ৫০ টাকা

নিয়োগ পদ্ধতি

Nutritionist

এই পদের জন্য প্রার্থীদের MCQ ভিত্তিক লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষার নম্বর থাকবে ৫০। এছাড়া কাজের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ৫ নম্বর যোগ করা হবে। মোট ৫৫ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।

NRC Attendant

এই পদের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে।


গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু: ৬ মার্চ ২০২৬
  • আবেদন করার শেষ তারিখ: ১২ মার্চ ২০২৬
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১২ মার্চ ২০২৬
  • সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন: ১৩ মার্চ ২০২৬

আরও পড়ুনঃ যুবসাথীর ১৫০০ টাকা কাদের ঢুকছে? কাদের দেরি হবে?

Leave a Comment