কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (KMC) ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনটি আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ হবে Kolkata City NUHM Society-র মাধ্যমে। মোট ১২৫টি শূন্যপদে Staff Nurse, Laboratory Technician ও Pharmacist পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে মার্চ মাসে। আবেদন করতে হবে KMC-র অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in থেকে।
গুরুত্বপূর্ণ তারিখ
Staff Nurse
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬
- আবেদন শুরু: ৯ মার্চ ২০২৬
- আবেদন শেষ: ২৫ মার্চ ২০২৬
Lab Technician
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
- আবেদন শুরু: ৫ মার্চ ২০২৬
- আবেদন শেষ: ১৯ মার্চ ২০২৬
Pharmacist
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
- আবেদন শুরু: ৫ মার্চ ২০২৬
- আবেদন শেষ: ১৯ মার্চ ২০২৬
মোট শূন্যপদ: ১২৫টি
Staff Nurse – ৮৬টি পদ (Khidderpore U-CHC)
- UR – ৩৩
- UR (Meritorious Sportsperson) – ২
- UR (PwD – Low Vision) – ১
- UR (PwD – Hard of Hearing) – ১
- UR (PwD – Multiple) – ১
- EWS – ৮
- SC – ১৮
- SC-PwD – ১
- ST – ৬
- OBC-A – ৮
- OBC-B – ৭
মোট – ৮৬
Pharmacist – ২৬টি পদ
- UR – ৯
- UR (Ex-Servicemen) – ৩
- UR (Meritorious Sportsperson) – ২
- EWS – ৩
- EWS (Ex-Servicemen) – ১
- SC – ২
- SC (Ex-Servicemen) – ২
- ST – ১
- OBC-A – ১
- OBC-B – ২
মোট – ২৬
Laboratory Technician – ১৩টি পদ
- UR – ২
- UR (Ex-Servicemen) – ৩
- UR (Meritorious Sportsperson) – ২
- EWS (Ex-Servicemen) – ২
- SC – ১
- SC (Ex-Servicemen) – ২
- OBC-B – ১
মোট – ১৩
যোগ্যতা
Staff Nurse
- GNM কোর্স (Indian Nursing Council / West Bengal Nursing Council স্বীকৃত প্রতিষ্ঠান থেকে)
অথবা - B.Sc Nursing
- West Bengal Nursing Council-এ রেজিস্ট্রেশন থাকতে হবে
- বাংলা ভাষায় দক্ষতা
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর (০১.০১.২০২৬ অনুযায়ী)
Pharmacist
- ন্যূনতম ২ বছরের Diploma in Pharmacy (D-Pharma), West Bengal Pharmacy Council স্বীকৃত
- West Bengal Pharmacy Council-এ “A” ক্যাটাগরির রেজিস্ট্রেশন
- কম্পিউটার জ্ঞান (MS Office ও Internet)
- বাংলা ভাষায় দক্ষতা
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
Laboratory Technician
- উচ্চমাধ্যমিক (Physics, Chemistry, Biology/Mathematics সহ)
- Medical Laboratory Technology-তে ডিপ্লোমা (West Bengal State Medical Faculty/AICTE স্বীকৃত)
- কম্পিউটার জ্ঞান (MS Office ও Internet)
- বাংলা ভাষায় দক্ষতা
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন
- Staff Nurse – ২৫,০০০ টাকা
- Pharmacist – ২২,০০০ টাকা
- Laboratory Technician – ২২,০০০ টাকা
কীভাবে আবেদন করবেন
- www.kmcgov.in ওয়েবসাইটে যান
- Recruitment / Kolkata City NUHM Society সেকশনে প্রবেশ করুন
- পছন্দের পদের বিজ্ঞপ্তি নির্বাচন করুন
- রেজিস্ট্রেশন করে লগইন করুন
- আবেদনপত্র পূরণ করুন
- প্রয়োজনীয় নথি আপলোড করুন
- সাবমিট করে আবেদনপত্র ডাউনলোড করুন
শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে। কোনো হার্ড কপি ডাকযোগে পাঠাতে হবে না।
স্বাস্থ্য বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করুন।
আরও পড়ুনঃ BSNL সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ ২০২৬, শতাধিক শূন্যপদের জন্য আবেদন চলছে
অফিসিয়াল নোটিশ ডাউনলোড
| পোস্ট | ডাউনলোড লিঙ্ক |
|---|---|
| Staff Nurse Notification PDF | Click to Download |
| Lab Technician Notification PDF | Click to Download |
| Pharmacist Notification PDF | Click to Download |
